বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ সেন্সর বোর্ড (সিবিএফসি) থেকে ইউ/এ ১৬+ সার্টিফিকেট পেয়েছে। এর অর্থ হলো ১৬ বছরের কম বয়সী শিশুরা এখন তাদের বাবা-মায়ের সঙ্গে ছবিটি দেখতে পারবে। সার্টিফিকেটটি দেওয়ার আগে সেন্সর বোর্ড ছবিটিতে বেশ কিছু পরিবর্তন আনার অনুরোধ করেছিল এবং প্রযোজকেরা সেইসব পরিবর্তন বাস্তবায়নে সম্মত হয়েছেন। সেন্সের বোর্ড কর্তৃক নির্দেশিত প্রধান পরিবর্তন গুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল –

১. ‘ভূত বাংলা’ চলচ্চিত্রটিতে ব্যবহৃত কিছু অশ্লীল ও আপত্তিকর ভাষা প্রতিস্থাপন বা অপসারণ করতে হয়েছে।
২. নারীদের লক্ষ্য করে করা একটি অবমাননাকর মন্তব্যকে পরিবর্তন করে আরো উপযুক্ত একটি বক্তব্যে পরিণত করতে হয়েছে।
৩. চলচ্চিত্রের যে সকল অংশে ধর্মীয় বিষয়বস্তু বা কুসংস্কার জড়িত ছিল সেগুলোর বিষয়ে একটি সতর্কীকরণ বার্তা যোগ করতে হয়েছে।
৪. পরবর্তীতে সেন্সর বোর্ড চলচ্চিত্রটি থেকে নির্দিষ্ট কিছু দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানায়।
বলিউড হাঙ্গামা একটি প্রতিবেদন অনুসারে, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরেও প্রযোজকদের কিছু দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। মোট ৬৩টি দৃশ্য ছেঁটে ফেলা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ও সুন্দরী গানের একটি সিকোয়েন্স। যা পুরো ১ মিনিট ১২ সেকেন্ড দীর্ঘ ছিল। এছাড়াও ও রে ও সানওয়ারিয়া গানটি থেকে ২৭ সেকেন্ড ছেঁটে ফেলা হয়েছে। এই সমস্ত কার ছাঁটের ফলে ছবিটির দৈর্ঘ্য ১০ মিনিট ৫ সেকেন্ড কমে গেছে। ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য এখন দাঁড়িয়েছে ২ ঘন্টা ৪০ মিনিট ৫২ সেকেন্ড। ছবিটি ২০২৬ সালের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৬ এপ্রিল রাত ৯ টা থেকে পে-আউট প্রিভিউ শো শুরু হবে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 14, 2026









