Home Tollywood টলিউডে ট্যাঙ্গো নাচ! 

টলিউডে ট্যাঙ্গো নাচ! 

5
0

বছরের শুরুতেই মুক্তি পাবে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। দর্শক মহল টলিউডে সম্ভবত এই প্রথম ট্যাঙ্গো নাচ দেখবেন, এটাই ছবির চমক! 

ট্যাঙ্গো নাচের চল মূলত আর্জেন্টিনা-উরুগুয়েতে বেশি। এই ঘরানার নাচ ১৮৮০ সালের। দীর্ঘ অভিনয়জীবনে বাংলা বা হিন্দি ছবিতে কোনদিন নাচতে দেখা যায়নি সোহম মজুমদারকে। সেই তিনিই নাকি এই বিশেষ ঘরানার নাচ নেচেছেন, এটি ছবির আরো এক চমক! ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানিয়েছেন “শুটিং এর আগে পরে নানা ঘটনা ঘটেছে। সেগুলো কম চমকপ্রদ নয়। এই ছবির শুটিং করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা দফায় দফায় নানা সমস্যার সম্মুখীন হয়েছেন।”

AVvXsEhoghbe0DQjoEkpiA BuYEudiGv5cGWp6Ai 31Fd2 p42IO0XtwpA t BfY0KHx20UB5 j2dIJ1sKCninU11nd3Gyme6VLkl1L9ECSLdXZUdwcoD0IRWynolqxTvrxebThJfAzl9egdTs 0WRvrhX0kqhP1YJ BQFvKAh5i SgoYtSoR4hT1dWBG81oqe4=w256 h372

 জানা যাচ্ছে স্বস্তিকা দত্ত চোখের সমস্যায় নাজেহাল হয়েছিলেন , একইভাবে সোহমও। অভিনেতা অভিনেত্রী সম্পর্কে বলতে গিয়ে অরিত্র বলেন “একে বেচারি নাচেনি কোনদিন। তার উপরে এই শক্ত নাচ। বিপরীতে মিমি চক্রবর্তীর মত দক্ষ অভিনেত্রী। তারপরেও হাল ছাড়েনি নৃত্য প্রশিক্ষক মঙ্গেশ খেড়েকরের কাছে দিনের পর দিন তালিম নিয়েছে। শুটিং এর আগের দিন ফাইনাল রিহার্সাল। কলকাতা জলে ডুবে, বৃষ্টিতে ভিজে সোহম এসেছে।” শুক্রবার প্রকাশ্যে আসছে ছবির প্রথম গান “তুমি কে”। ভৌতিক ছবি মানেই গানেও থাকছে গা ছমছমে ব্যাপার। গায়ক অনুপম রায় বলেছেন “সেটা কিন্তু এই গানে নেই। করোনাকালে একটা গান বানিয়েছিলাম। সেই গান নন্দিতাদি-শিবপ্রসাদদার পছন্দ হলো। সৃজিতা মিত্রকে নিয়ে সেই গান ছবিতে গিয়েছি।”

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 03, 2026