Home Tollywood টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির এবার ৮৮ তম দুর্গাপুজো, খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত...

টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির এবার ৮৮ তম দুর্গাপুজো, খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী ইধিকা পাল

17
0

টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির দুর্গাপুজো এবার ৮৮ তম বর্ষ সম্পূর্ণ করল। এবারের দুর্গাপুজোকে আরো নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতি। তাঁদের উদ্যোগে ৮৮ তম বর্ষের দুর্গা পুজো উদযাপনের শুভ সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ইধিকা পাল ও ক্লাবের সভাপতি কল্যাণ কুমার পাল। তাঁদের উপস্থিতিতে টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির ৮৮ তম দুর্গাপুজোর শুভ উদ্বোধন সম্পূর্ণ হলো।

৮৮ তম বর্ষে সাজোসাজো রবে সেজে উঠেছিল টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতি। বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল ওইদিন। এই বছর তাঁদের খুঁটি পুজোর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী শ্রীখোল পরিবেশনা। শ্রীখোল দেবাশীষ ও টিম অন্তরার পরিবেশনা বিশেষ নজর কেড়েছিল। এছাড়াও ছিল নদীয়ার জয়গুরু পুতুল নাচ দলের পরিবেশনায় বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ।

IDHIKA

টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতি এবার শিশুশ্রমের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরতে চেয়েছে তাঁদের এই বছরের থিমের মাধ্যমে। এই বছর তাঁদের মূল ভাবনা “মুক্তি”। শিশুর হাতে কাজ নয় বরং তাদের হাতে বই ও স্বপ্ন তুলে দেওয়ায় এই ভাবনার মূল উদ্দেশ্য। ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বার্তার সমন্বয়ে এবারের দুর্গা পুজোকে আরো অর্থবহ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি।

chaw

Tollyworld। Edited by: Priti Karmakar

Oct 02, 2026