Home Gossip অ্যাভাটার এ অভিনয় করেছেন গোবিন্দ – সত্যিটা আসলে কি? 

অ্যাভাটার এ অভিনয় করেছেন গোবিন্দ – সত্যিটা আসলে কি? 

6
0

সম্প্রতি, গোবিন্দের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে , যেখানে নীল রঙের মুখমন্ডল সহ লম্বা চুলে দেখা যাচ্ছে গোবিন্দ কে। এবার প্রশ্ন সত্যিই কি অ্যাভাটার -এ অভিনয় করছেন গোবিন্দ? 

বলিউড অভিনেতার হলিউডের পাড়ি দেওয়া নিয়ে চলছে জল্পনা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। জেমস ক্যামেরনের এই ছবিতে গোবিন্দ অভিনয় করেছেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। সমাজের মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ধারণা, অভিনেতা চুপিসারে হলিউডের পাড়ি দিয়েছেন। তবে কি সত্যিই কোনো ক্যামিয়ো চরিত্রে রয়েছেন তিনি? আসল ঘটনাটা কি?

AVvXsEgE91gpG62Viz bGyErDwXSLOgX8ZMVnHwM3JCR2UTVkchK8 ApbpkDKzRntnjZCxtlMVf33WmZf3W CSG8P1MOjte7Fc4lc4a1I 5GPayx86bcOGefISmEUvNNBAoydhwgp0GYTtLIwy76luURZi40FBLEm0bf3KJOGQulxC0bxSsTIsI7 JG BBeuhJc=w367 h244

জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এর সাথে আসলে গোবিন্দ বা বলিউডের কোনরকম যোগ নেই। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এমন কোন দৃশ্য আসলে ছবিতেই নেই। এবার প্রশ্ন আসতে পারে, হঠাৎ গোবিন্দ কে নিয়েই কেন এই ধরনের ভিডিও বানানো হলো? 

AVvXsEgry3fgj4kHs2BE5FjDBRd9wJCOaHcY0HRCNFkYgxTJZHPPLq73lbbTVtTapq DfZK6joerHp1egpbknKNbOhXkXTqwxI72GTkl92oSDSlvZ5nS2l0JK FAFTIVw6z v wxFH5 toACx9gMfjsSGsHxrBj1IVbY5n8nI8sXqKrC4KMS w98mt9jTH 6LiI=w391 h220

গোবিন্দ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০৯ সালের ছবি অ্যাভাটার এ অভিনয় করার জন্য নাকি তিনি জেমস ক্যামেরনের থেকে প্রস্তাব পেয়েছিলেন। এমনকি দেখাও করেছিলেন জেমস ক্যামেরনের সাথে। ১৮ কোটি টাকার কথা হয়েছিল তাদের। গোবিন্দের দাবি ছিল “আমি আমেরিকায় এক সর্দারের সঙ্গে দেখা করেছিলাম এবং ওকে ব্যবসা সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছিলাম। যেটা ওর কাজে লেগেছিল। তার কয়েক বছর পরে তিনি আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন।” গোবিন্দর কথায় “উনি আমাকে ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। আমি আলোচনা করার জন্য ওকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাকে ১৮ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন টানা ৪১০ দিন শুটিং করতে হবে। কিন্তু আমি বলেছিলাম গায়ের রং করলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে।” সম্ভবত গোবিন্দের এমন মন্তব্যের কারণেই নতুন করে তাঁকে ঘিরে মিম ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 05, 2026