ইনস্টাগ্রাম থেকে ফেসবুক – সবজায়গায় ভাইরাল অনুপমা তথা রূপালী গাঙ্গুলী। “ঘুমা ঘুমা কে মারুঙ্গী” – ডায়ালগ দিয়ে এখন চারিদিক অনুপমাময়! তাঁর এই ছোট্ট ক্লিপটি এখন আনলাইনে ছড়িয়ে পড়েছে সর্বত্র। অনেকেই হাস্যরসের সুরে তাঁকে “সানি দেওল প্রো ম্যাক্স” বলে ডাকছেন।
ছোট্ট ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে রুপালি অভিনীত অনুপমা রঞ্জনীর সাথে এক উত্তেজনাপূর্ণ বচসায় জড়িয়েছেন। যার চরিত্রে অভিনয় করেছেন রিঙ্কু ধাওয়ান। অনুপমা আসলে কি করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলার সাহস করে রঞ্জনী। আর তারপরেই শুরু হয় বচসা। দৃশ্য অনুপ আমাকে বলতে দেখা যায় , “মারুঙ্গি! তুঝে বালন সে পাকাড কে , চটি সে ঘাসিটতে হুয়ে বিচ বাজার মে লাকার তুঝে মারুঙ্গি। তুঝে ঘুমা ঘুমা কার মারুঙ্গি, গিরা গিরা কার মারুঙ্গি , দৌড়া দৌড়া কার মারুঙ্গি, ভাগা ভাগা কার মারুঙ্গি, সারি লিহাজ ছোরকে মারুঙ্গি। হাত থাক গয়ে তো লাতো সে মারুঙ্গি। ইতনা মারুঙ্গি , ইতনা মারুঙ্গি কে দার্দ ভি কনফিউজ হো জায়েগা কি কিস কিস হাড্ডি পার, কিস কিস চোট পার ধ্যান দো, বহুত মারুঙ্গি।”

সমাজমাধ্যমে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন “এটা খুব রুঢ়, অনু। আরজি ওহো। এটা আক্ষরিক অর্থেই হাস্যকর। শক্তি, সংলাপ পরিবেশন, অভিব্যক্তি এবং কণ্ঠস্বর ঠিক… আমি জানিনা আমার আরজি এই সংলাপটি পরিবেশন করার সময় তুমি কিভাবে তোমার হাসি নিয়ন্ত্রণ করেছিলে কারণ আমি পারছিলাম না।” আরেকজন লিখেছেন “এই সংলাপটি বলার জন্য এত শক্তির প্রয়োজন। আর একই শক্তি এবং নিখুঁত অভিব্যক্তি দিয়ে এত দীর্ঘ সংলাপ দেওয়া সহজ নয়, আপনাকে সালাম ম্যাডাম।@TheRupali। আমি এটি তিনবার দেখেছি এবং আপনার কঠোর পরিশ্রম অনুভব করছি। এই সংলাপটিও ভাইরাল হওয়া উচিত।” একজন রসিকতা করে বলেন “সানি দেওল আল্ট্রা প্রো ম্যাক্স” আবার অন্যজন প্রতিধ্বনিত করেন “তারা এই সিরিয়ালটি মিমের জন্য তৈরি করছে।”









