হরর ভক্তদের জন্য সুখবর। মাইকেল শ্যভস পরিচালিত ‘দ্য কনজুরিং লাস্ট রাইটস’ এখন দেখতে পাবেন বিনামূল্যে। হিট ফ্রাঞ্চাইজি ‘দ্য কনজুরিং’ এর চতুর্থ এবং শেষ অংশটি দেখতে পাবেন একদম বিনামূল্যে, একটি বেসিক সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে। সিনেমাটি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুক্তি পেয়েছে। নির্মাতারা ঘোষনা করেছেন “আপনি কয়েক দশক ধরেই মন্দের বিরুদ্ধে লড়াই করেন না। যদি না এটি প্রতিহত করে। ওয়ারেনরা কি এই মামলায় টিকে থাকতে পারবে? #TheConjuringlastrites এই ফেব্রুয়ারি, শুক্রবার ,১৩ তারিখে জিওহটস্টারে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগুতে আপনার পর্দায় আসবে।”

‘দ্য কনজুরিং লাস্ট রাইটস’ -এ এড ওয়ারেনের ভূমিকায় প্যাট্রিক উইলসন এবং লরেন ওয়ারেনের ভূমিকায় ভেরা ফার্মিগো অভিনয় করেছেন। সিনেমাটিতে আরো অনেকে অভিনয় করেছেন যেমন মিয়া টমিলশন, বেন হার্ডি, স্টিভ কুলটার, রেবেকা ক্যালডার, এলিয়ট কাওয়ান, বিউ গ্যাডসান ও জন ব্রাদারটন। ছবিটি ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ইন্ডাস্ট্রি টাকার অনুযায়ী ট্র্যাকার অনুযায়ী কনজুরিং লাস্ট রাইটস ভারতীয় বক্স অফিসে ১৭.৫ কোটি রুপি আয় করে দুর্দান্ত ব্যবসার করেছে। দ্বিতীয় দিনেও ছবিটি তার গতি অব্যাহত রেখেছে এবং ১৭.৫ কোটি রুপি আয় করেছে। তৃতীয় দিনে ১৫.৫ কোটি রুপি আয় করেছে এবং মুক্তির ৩৫ দিনের মধ্যে ছবিটি ভারতে ৮৩.২৫ কোটি রুপি আয় করেছে। বিশ্বব্যাপী এর মোট সংগ্রহ ৪০৮৫ কোটি রুপি।









