Home Gossip পথে বসার মতো অবস্থা গোবিন্দার!দেউলিয়া হয়েছেন তিনি ?

পথে বসার মতো অবস্থা গোবিন্দার!দেউলিয়া হয়েছেন তিনি ?

11
0

সম্প্রতি , বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনিতাকে নিয়ে আলোচনা তুঙ্গে। গোবিন্দকে নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার মাঝে উঠে এসেছে একটি মন্তব্য, তিনি নাকি দেওলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। অভিনেতার নাকি পথে বসার মতো অবস্থা। এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার ভাগ্নে বিনয় আনন্দ। একটা সাক্ষাৎকারে এই মন্তব্য কে ঘিরে খুব উগরে দিলেন তিনি। তাঁর কথায়, “উনি আজও সুপারস্টার। এখনো কোথাও গিয়ে উনি দাঁড়িয়ে পড়লে অনায়াসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করতে পারেন। যারা ওঁকে গরিব বলছে তারা আসলে মূর্খ।” এছাড়াও তিনি বলেন, “লোকজন বলছে উনি নাকি পথে বসে গিয়েছেন। দেউলিয়া হয়ে গিয়েছেন। আরে পাগলের দল, কাকে নিয়ে এসব বাজে কথা বলছ! উনি নব্বইয়ের দশকের তারকা। কোটি কোটি টাকা পারিশ্রমিক নিতেন উনি।” নিজের মামার সাফল্যের কথা বলতে গিয়ে বিনয় বলেন, “যখন লখন্ডওয়ালায় ১২ লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত, তখনই ছবিতে অভিনয়ের জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। কিভাবে বলেন, উনি পথে বসে গিয়েছেন? ৭০-৮০ টি ছবিতে অভিনয় করেছেন। পাঁচটি ছবিতে উনি যত পারিশ্রমিক পেয়েছেন, অন্য আর কেউ পেয়েছেন কিনা আমার সন্দেহ আছে। এত বড় তারকার ব্যাপারে কিভাবে এত বাজে কথা বলা যায়!”

image 89

এমনিতেই গোবিন্দ এবং সুনিতাকে নিয়ে চর্চার শেষ নেই। অভিনেতার স্ত্রী সুনিতার দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। এই নিয়ে বিতর্ক চলার মাঝেই অভিনেতার দেউলিয়া হয়ে যাওয়ার খবর ছড়িয়েছিল। এইসব মিথ্যা খবর উড়িয়ে দিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেতার ভাগ্নে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 19, 2026