‘কিউ কি শাস ভি কভি বহু থি’ – এমন একটি ধারাবাহিক যা বছরের পর বছর ধরে মানুষ মনে রেখেছে। সম্প্রতি, ‘কিউ কি শাস ভি কভি বহু থি’ সিজন ২ নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরে এসেছে এই ধারাবাহিক। এরপর বহুল প্রতীক্ষিত পুনর্মিলন সম্পন্ন হয়েছে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের। গৌরী প্রধান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের আনন্দিত করেছেন। ক্লিপটিতে ডিনারের সময় কাটানোর কিছু ঝলক দেখানো হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি, গৌরী প্রধান, অপরা মেহেতা, হিতেন তেজওয়ানি, সুমিত সচদেব এবং অন্যান্যরা। এই সমাবেশের সাইড নোটে লেখা ছিল “স্মরণীয় একটি রাত।”

‘কিউ কি শাস ভি কভি বহু থি’ সিজন ২ নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরে এসেছে। প্রধান অভিনেতা স্মৃতি ইরানি এবং অমর উপাধ্যায় যথাক্রমে তুলসী বিরানী এবং মিহিরের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। অন্যদিকে গৌরীপ্রধান কে নন্দিনী বিরানির চরিত্র দেখা গেছে। মূল অভিনেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের কিছু নতুন অভিনেতা এই সিরিজের যোগ দিয়েছেন। স্মৃতি ইরানি এবং অমর উপাধ্যায়ের অনস্ক্রিন ছেলে অঙ্গদের চরিত্রে অভিনয় করেছেন রোহিত সুচান্তি। তাদের অন্য ছেলে রিতিকের চরিত্রে অভিনয় করেছেন আমান গান্ধী। মিহির এবং তুলসীর একটি কন্যা ছিল যার নাম পরী বিরানি, যার চরিত্রে অভিনয় করেছেন শাগুন শর্মা। সব থেকে বড় রোমাঞ্চ হল জনপ্রিয় ব্যবসায়ী এবং সমাজসেবী বিল গেটসও ‘কিউ কি শাস ভি কভি বহু থি’ সিজন ২ তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। এই স্মরণীয় ধারাবাহিকটি সম্পর্কে বলতে গিয়ে স্মৃতি ইরানি এক সাক্ষাৎকারে বলেন, “এটি ভারতীয় বিনোদনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত। অনেকদিন ধরেই নারী ও শিশুদের স্বাস্থ্য মূলধারা সংলাপের প্রান্তে রয়ে গেছে। এই উত্তরটি সেই পরিবর্তনের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ।” নানা রকম সামাজিক সমস্যা সমাধানের গুরুত্বের উপর জোর দিয়ে অভিনেত্রীর একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা বার্ধক্য এবং বডি সেমিং এর বিষয়টি তুলে ধরেছি, কারণ এগুলি হলো মৌলিক চ্যালেঞ্জ যা নারীরা প্রতিদিন মুখোমুখি হন। আমার জন্য সৃজনশীল শিল্পের অংশ হিসেবে এগুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ ছিল।”

‘কিউ কি শাস ভি কভি বহু থি’ একটি ২০০০ সালের জনপ্রিয় ধারাবাহিক যা স্টার প্লাসে আত্মপ্রকাশ করেছিল। এটি ২০২৫ সালের জুলাই মাসে একই চ্যানেলে প্রিমিয়ার হয়েছিল, যেখানে জিওহটষ্টার ডিজিটাল স্ট্রিমিং পরিচালনা করেছিল।









