Home Music আমির খানের পর এবার অরিজিতের বাড়িতে পৌছলেন কোন তারকা ?

আমির খানের পর এবার অরিজিতের বাড়িতে পৌছলেন কোন তারকা ?

8
0

অরিজিৎ সিং সাফল্যের চরম শিখরে রয়েছেন।নিজের কণ্ঠ দিয়ে মন যেতে নিয়েছেন হাজারো মানুষের। সাফল্যের চরম শিখরে পৌঁছেও সাধারণভাবে জীবন যাপন করতে দেখা যায় অরিজিৎ সিং-কে। কিছুদিন আগেই জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন আমির খান। কাটিয়েছিলেন চারদিন। তবে এবার জিয়াগঞ্জের বাড়িতে এলেন দুই টলি তারকা। এবার কোন দুজন টলি তারকা হাজির হলেন জিয়াগঞ্জের ভূমি-পুত্রের বাড়িতে?

image 101

এবার অরিজিতের বাড়িতে হাজির হলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিনই জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন যীশু ও ইন্দ্রদীপ। শোনা যাচ্ছে, আসন্ন কোন কাজ নিয়ে কথা বলতেই অরিজিতের বাড়িতে হাজির হয়েছেন তাঁরা। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমির খান পৌঁছে গিয়েছিলেন অরিজিতের বাড়িতে। তিনি ৪ ফেব্রুয়ারি মুম্বই ফেরত চলে যান। মুম্বই থেকে সোজা জিয়াগঞ্জে আসা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। তবে জানা গেছে, আমিরের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি এক দিন গানই ছিল আসল কারণ। তার ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি নাকি আগেই দিয়ে রেখেছিলেন অরিজিৎ। তবে কোন কারনে টলিপাড়ার দুই তারকা হাজির হয়েছেন অরিজিতের বাড়িতে, তা এখনো স্পষ্ট নয়।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 21 , 2026