কৌতুক অভিনেতা মার্টিন শর্ট এর কন্যা ক্যাথিরিন শর্টকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তুমি তো অবস্থায় পাওয়া গেছে, যা স্পষ্টতই আত্মহত্যা। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪২ বছর। শর্ট পরিবার একটি বিবৃতির মাধ্যমে ক্যাথরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সাথে আমরা ক্যাথরিন হার্টলি শর্ট এর মৃত্যু নিশ্চিত করছি। শর্ট পরিবার এই ক্ষতিতে মর্মাহত এবং এই মুহূর্তে গোপনীয়তা কামনা করছে। ক্যাথরিন সকলের প্রিয় ছিলেন এবং তিনি পৃথিবীতে যে আলো এবং আনন্দ এনেছিলেন, তার জন্য তাকে স্মরণ করা হবে।” লস অ্যাঞ্জেলেসের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে সোমবার সন্ধ্যা ছয় টার দিকে ফায়ার ডিপার্টমেন্টের জরুরী কর্মীদের হলিউড হিলসে তাঁর বাড়িতে ডাকা হয়। প্যারামেডিকরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাকে মৃত বলে ঘোষণা করেন। লস অ্যাঞ্জেলেসের সংবাদমাধ্যমটির উদ্ধৃতি অনুসারে, আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের মতে তিনি আত্মহত্যা করে মারা গেছেন।

ক্যাথরিন শর্ট লস অ্যাঞ্জেলেসে একজন সমাজকর্মী হিসেবে কাজ করতেন। তিনি ২০০৬ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং লিঙ্গ অধ্যায়নের স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ২০১০ সালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মার্টিন শর্ট এবং তাঁর স্ত্রী অভিনেত্রী ন্যান্সি ডলম্যানের দত্তক নেওয়ার তিন সন্তানের মধ্যে ক্যাথরিন ছিলেন সবার বড়। ডলম্যান ২০১০ সালে ডিম্বাশয়ে ক্যান্সার হওয়ায় মারা যান। সম্প্রতি, মার্টিন শর্ট কমিডি সিরিজ বিভাগে “অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং” এ অলিভার পুটনাম চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 26 , 2026









