‘স্পাইডার ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার ভার্স’ এর মুক্তির তারিখ অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যা ভক্তদের কাছে অ্যানিমেটেড ট্রিলজিটির শেষ অধ্যায় কবে আসবে সে সম্পর্কে কষ্ট ধারণা দিয়েছে। মাইলস মোরালেসের যাত্রার সমাপ্তি ঘটানো এই চলচ্চিত্রটির ঘোষণা সিনেমাকনে করা হয়েছিল এবং এটি ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারি জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যদিও অপেক্ষা এখনও দীর্ঘ, খবরের সাথে প্রকাশিত ফার্স্ট লুক ইতিমধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে এবং এর প্রিয় চরিত্রটি সম্পর্কে ভবিষ্যতে কি আসতে চলেছে তার ইঙ্গিত দিয়েছে।
সনি নিশ্চিত করেছে যে ‘স্পাইডার ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার ভার্স’ ২০২৭ সালের জুন মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে এবং চলচ্চিত্রটি আইম্যাক্স দেখার অভিজ্ঞতার জন্য তৈরি করা হয়েছে। এই গল্পটি ২০২৩ সালের ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে শুরু হবে এবং সমান্তরাল বাস্তবতা জুড়ে মাইলস মোরালেসের জটিল যাত্রা অব্যাহত থাকবে।

স্পাইডার ভার্স সিরিজের দুটি সিনেমায় দর্শক ও সমালোচক উভয়ের কাছে ব্যাপক সাফল্য অর্জন করেছে। প্রথম সিনেমাটি শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে এবং দ্বিতীয়টিও উল্লেখযোগ্য প্রশংসায় লাভ করেছে। সবমিলিয়ে দুটি স্পাইডার ভার্স সিনেমা বিশ্বব্যাপী ১.০৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 17, 2026









