কুম্ভমেলায় মালা বিক্রি করতে গিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মোনালিসা ভোঁসলে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক কাজ পেয়েছেন বলিউডে। তাই মোনালিসাকে চেনেননা এমন মানুষ খুবই কম। সেই মোনালিসায় এবার পালিয়ে গেলেন বাড়ি থেকে! কিন্তু কেনো?
বাড়ি থেকে পালিয়ে গিয়ে মন্দিরে সাত পাকে বাঁধা পড়লেন ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে। নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মডেল ও অভিনেতা ফারমান খানকে। মুসলিম যুবককে বিয়ে করায় নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে নবদম্পতিকে ঘিরে। তবে ট্রোলিং এর যথাযথ জবাব দিয়েছেন অভিনেত্রী। মোনালিসার কথায় এই বিয়ে কোনো জবরদস্তি বিয়ে নয়, সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় বিধি মেনেই সম্পন্ন হয়েছে। মোনালিসার কথায়, “আমার বাবা-মা আমার পিসতুতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সেই বিয়েতে রাজি ছিলাম না, কারণ ও আমার ভাইয়ের মতো। আমি আমার নিজের পছন্দে বাঁচতে চেয়েছি।”

গত ১১ মার্চ কেরলের আরুমানুর শ্রী নয়নার দেব মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মোনালিসা ভোঁসলে এবং ফারমান খান। মোনালিসা জানিয়েছেন একটি ছবির সেটে দুজনের আলাপ হয়েছিল। সম্পর্কের শুরুতে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না ফরমান। মোনালিসায় তাঁকে রাজি করিয়েছিলেন বিয়ের জন্য। ফরমান নিজেও এই কথা স্বীকার করেছেন। ফরমান কথায় , মোনালিসায় তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তিনি প্রথমে না করলেও পরে তাঁরা সম্পর্কে জড়ান। ফেসবুকের মাধ্যমে যুগলের প্রেমকাহিনী শুরু হয়েছিল মাত্র ৬ মাস আগে। ট্রোলারদের উদ্দেশ্যে মোনালিসা জানিয়েছেন, “আমি হিন্দু রীতিতে বিয়ে করেছি। এটা মোটেই লাভ জিহাদ নয়। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি এবং আমার কাছে সব ধর্ম সমান।”

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 13 , 2026









