Home Television হাইওয়েতে ধাওয়া জান্নাত জুবায়ের ও তার ভাইকে!

হাইওয়েতে ধাওয়া জান্নাত জুবায়ের ও তার ভাইকে!

11
0

টিভি অভিনেত্রী ও নেটপ্রভাবি জান্নাত জুবায়ের ও তার ভাই আয়ান জুবায়ের রবিবার দিন দুপুরে মহাসড়কে হঠাতে শারীরিক আক্রমণের শিকার হন এবং ধাওয়া খান। তবে জান্নাত ও আয়ান দুজনেই নিরাপদে রয়েছেন। তদন্ত চলছে এবং পুলিশ কর্তৃপক্ষ সক্রিয়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

সোমবার টিম জান্নাত জুবায়ের জান্নাত জুবায়ের এর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোষ্টের মাধ্যমেই ঘটনাটি সম্পর্কে একটি বিবৃতি শেয়ার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “সবাইকে শুভেচ্ছা। আমরা আপনাদের জানাতে চাই যে, গতকাল দিনের আলোতে হাইওয়েতে জান্নাত এবং আয়ান শারীরিক আক্রমণ এবং একটি বেপরোয়া ধাওয়ার মতো ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং পুলিশ কর্তৃপক্ষ সক্রিয়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে।আমরা আপনাদের উদ্বেগের প্রশংসা করি এবং আপনাদের অবিরাম সমর্থনের জন্য কৃতজ্ঞ। ~ টিম জান্নাত জুবায়ের।” এই পোষ্টের ক্যাপশনে লেখা ছিল, “এখানে শেয়ার করা আপডেটের ওপর আপনাদের আস্থা কামনা করছি। অনুগ্রহ করে জল্পনা-কল্পনা বা যাচাই বিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।”

image 97

জান্নাত জুবায়ের একজন টেলিভিশন অভিনেত্রী, যিনি ‘তু আশিকি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন। তিনি শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন এবং ‘ফুলওয়া’ ও ‘কাশি – আব না রহে তেরা কাগজ কোরা’ এর মত ধারাবাহিক অভিনয় করেছেন। এছাড়াও তিনি ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ১২ , লাফটার শেফস – আনলিমিটেড এন্টারটেনমেন্ট এবং ট্রেইটরস ইন্ডিয়ার মতো রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ইনস্টাগ্রামে তার ৫ কোটি ১৮ লক্ষ ফলোয়ার রয়েছে। অন্যদিকে, জান্নাত জুবায়েরের ছোট ভাই আয়ান জুবায়েরও একজন টিভি অভিনেতা। যিনি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘যোধা আকবরে’ তরুণ যুবরাজ সেলিমের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 17, 2026