Home Gossip রাজপাল যাদবের চেক বাউন্স মামলা নিয়ে কটাক্ষ! সমর্থনে এগিয়ে এলেন সালমান খান

রাজপাল যাদবের চেক বাউন্স মামলা নিয়ে কটাক্ষ! সমর্থনে এগিয়ে এলেন সালমান খান

11
0

৯ কোটি টাকার দেনা ও চেক বাউন্স মামলায় তিহার জেলে প্রেরিত হওয়ার পর থেকে অভিনেতা রাজপাল যাদব গত কয়েক মাস ধরে এক আইনই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অভিনেতা সম্প্রতি চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে যোগ দিয়েছিলেন। যেখানে সঞ্চালক তাঁর ৯ কোটি টাকার চেক বাউন্স মামলা নিয়ে তাঁকে কটাক্ষ করেন। তবে রাজপালের পরিস্থিতি সামলানোর ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় অনেকের মন জয় করে নেয়। এখন সালমান খান রাজপাল এর সমর্থনে এগিয়ে এসেছেন। মঙ্গলবার নিজের সমাজ মাধ্যমে সালমান খান বলেছেন, “রাজপাল ভাই আপনি ৩০ বছর ধরে কাজ করেছেন এবং আমরা সবাই আপনার সাথে একাধিকবার কাজ করেছি। কারণ আমরা জানি আপনি আপনার কাজ জানেন, এবং এটার মূল্য আনতে পারেন। আপনি কাজ পেতে থাকবেন এবং ডলারের হারে। এটাই বাস্তবতা। মনে রাখা দরকার যে আমরা ফ্লো তে ফ্লো তে অনেক কিছুই বলে দিই। দিতেই হবে তো মন থেকে কাজ করো, ডলার উপরে যাচ্ছে বা নিচে কোন পার্থক্য নেই। দিতে তো হবে ইন্ডিয়ার মধ্যেই।”

image 6

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজপাল মুদ্রার ওঠানামা নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার কথা বলেন। এর জবাবে সঞ্চালক তাকে কটাক্ষ করে তার নিজের পাওনার কথা মনে করিয়ে দেন। সঞ্চালকের কথায়, “রাজপাল ভাই, ডলার আর রুপির যতই ওঠানামা হোক না কেন। আপনাকে বকেয়া টাকা ফেরত দিতেই হবে।” রাজপাল হাসি মুখে মন্তব্যটি উড়িয়ে দেন। যা অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রশংসা কুড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নয় কোটি টাকার দেনা ও চেক বাউন্স মামলায় রাজপাল কে তিহার জেলে পাঠানো হয়েছিল। তবে ১৬ ফেব্রুয়ারি অভিনেতা অন্তর্বর্তীকালীন জামিন পান এবং এখন তিনি তার কাজের দায়িত্ব পালন করছেন। পরে দিল্লি হাইকোর্ট স্পষ্ট করে দেয় যে আগের অন্তর্বর্তীকালীন আদেশটি বাতিল হয়ে গেলেও রাজপাল কে পুনরায় হেফাজতে নেওয়া হবে না। রাজপাল বর্তমানে তার আসন্ন ছবি ‘ভূত বাংলো’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 07, 2026