জনপ্রিয় সিটকম ‘ভাবিজী ঘর পার হ্যায়’ কয়েক মাস আগে দ্বিতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। যদিও শো টি শুরুতে দারুন সাড়া ফেলেছিল। এখন গতিপথ পরিবর্তন এর সময় এসেছে। কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে &TV বন্ধ হয়ে যাওয়ার কারণে ‘ভাবিজী ঘর পার হ্যায়’ বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়িয়েছিল। তবে এখন শোটির একজন অভিনেতা আসিফ শেখ, ভ্যারাইটি ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন যে ‘ভাবিজী ঘর পার হ্যায় ২’ ওটিটিতে আসছে। বর্তমানে এই শোটির প্রধান চরিত্রে অভিনয় করছেন, রোহিতাশ গৌর, শিল্পা শিন্ডে, আসিফ শেখ এবং বিধিশা শ্রীবাস্তব। ভ্যারাইটি ইন্ডিয়াকে আসিফ শেখ বলেন, “হ্যাঁ, ‘ভাবিজী ঘর পার হ্যায় ২’ জী৫ -এর ওটিটি প্লাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই বিষয়টি জানি। বর্তমানে সংবাদমাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে, সে সম্পর্কে আমি অবগত নই। তবে একমাস আগেই আমাদের ডিজিটাল প্লাটফর্মের স্থানান্তরের বিষয়টি জানানো হয়েছিল।”

শো-টির জনপ্রিয়তা প্রসঙ্গে প্রযোজক সঞ্জয় এবং বেনাইফার কোহলি এক সাক্ষাৎ করে বলেছিলেন, “২০১৫ সালে &TV এবং মি. পুনিত এই শো-টিকে চ্যানেলের ডার্ক হর্স বলেছিলেন। তাঁরা সবাই বিশ্বাস করতেন যে, এই শো-টি চলবে না। পুণিত বলেছিলেন বলেই তাঁরা শুধু এটি সম্প্রচার করেছিলেন। শো-টির একটিও হোর্ডিং লাগানো হয়নি। এবং প্রথম সপ্তাহের মধ্যেই শোটি একটি কাল্ট শোতে পরিণত হয়েছিল। শো-টির টিআরপি অবিশ্বাস্য রকম ভাবে বেড়ে গিয়েছিল।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 07, 2026









