Home Bollywood বিলম্বিত মুক্তির মাঝে বিজয়ের ‘জানা নায়গন’ অনলাইনে ফাঁস হয়েছে!

বিলম্বিত মুক্তির মাঝে বিজয়ের ‘জানা নায়গন’ অনলাইনে ফাঁস হয়েছে!

6
0

তামিল সুপারস্টার বিজয়ের ‘জানা নায়গন’ নতুন করে বিপাকে পড়েছে। জানা গেছে সিনেমাটি পাইরেটেড সাইটগুলোতে হাই ডেফিনেশন ফরম্যাটে অনলাইনে ফাঁস হয়ে গেছে এবং এর কিছু ক্লিপ কিছু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করেছেন। প্রতিবেদন অনুসারে, ফাঁস হওয়া ভিডিওটি পাঁচ মিনিটেরও বেশি দীর্ঘ এবং এটি প্রেক্ষাগৃহে ছবিটির একটি পরীক্ষামূলক প্রদর্শনের সময় রেকর্ড করা হয়েছে বলে মনে হচ্ছে। ছবিটির টাইটেল কার্ডসহ বিজয়ের পরিচিতি দৃশ্যটি দেখানো হয়েছে। ক্লিপগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। যদিও পরে কিছু পোস্ট সরিয়ে ফেলা হয়। সিনেমার ফাঁস হওয়া প্রসঙ্গে নির্মাতারা তাদের আইনি পরামর্শদাতা বিজয়ন সুব্রামানিয়াম এর মাধ্যমে একটি অনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, “সিনেমাটি কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে নির্মিত হয়েছে এবং এর প্রেক্ষাগৃহ, স্যাটেলাইট ও বাণিজ্যিক মূল্য অপরিসীম।”

বিবৃতিতে বলা হয়েছে, “এতদ্বারা জানানো যাচ্ছে যে, ‘জানা নায়গন’ চলচ্চিত্রের ফাঁস হওয়া কোনো দৃশ্য বা ক্লিপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, ইউটিউব, ওয়েবসাইট, টরেন্ট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমের দ্বারা ডাউনলোড, ফরোয়ার্ড, শেয়ার, আপলোড, রিপোস্ট, সংরক্ষণ বা প্রচার করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ এবং কপিরাইট লঙ্ঘন বলে গণ্য হবে এবং এতে জড়িত প্রত্যেক ব্যক্তি ফৌজদারি পদক্ষেপের জন্য পৃথকভাবে দায়ী থাকবেন।” এতে আরও বলা হয়েছে যে, ‘জানা নায়গন ’ চলচ্চিত্রটির দৃশ্য বেআইনিভাবে ডাউনলোড ও ফরোয়ার্ড করা ব্যক্তির বিরুদ্ধে নির্মাতারা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

image 16

প্রযোজক ও পরিবেশক জি. ধনঞ্জেয়ান এই ফাঁস হওয়া নিয়ে এক্স -এ একটি নোট লিখে বলেছেন, “যারা ভুয়া হ্যান্ডেল ব্যবহার করে টুইটে ভিডিওটি শেয়ার করছেন, সাইবার সেলকে অবিলম্বে তাদের ব্লক করতে হবে। #জননায়গন টিম @KvnProductions-কে অবশ্যই অভিযোগ জানাতে হবে এবং ফুটেজটির আরও বিস্তার বন্ধ করতে হবে।” চলতি বছরের শুরুতে ১০ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন(CBFC) থেকে সার্টিফিকেট না পাওয়ায় তা স্থগিত করা হয়। যার ফলে সেন্সর বোর্ড এবং নির্মাতাদের মধ্যে একটি দীর্ঘ আইনে লড়াই শুরু হয়।

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 10, 2026