২৩ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির পাওয়া বায়োপিক ‘মাইকেল’ -এ কিংবদন্তি মাইকেল জ্যাকসন এর ভূমিকায় অভিনয় করে অভিনেতা জাফর জ্যাকশন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এই জাফর জ্যাকসন আসলে কে জানেন?
জাফর শুধু বড় পর্দাতেই কিংবদন্তি গায়কের ভূমিকায় অভিনয় করছেন এমনটা না, বাস্তব জীবনেও তাঁর সঙ্গে একটি পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁর। কলম্বিয়ান-আমেরিকান গায়ক ও অভিনেতা জাফর জ্যাকসন ১৯৯৬ সালের ২৫ জুলাই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তিনি কিংবদন্তি গায়ক গীতিকার ও প্রযোজক জারমেইন জ্যাকসন এর দ্বিতীয় কনিষ্ঠ পুত্র এবং পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের ভাগ্নে। তিনি ১২ বছর বয়সেই তার সঙ্গে জীবন শুরু করেন এবং পিয়ানোর মতো বাদ্যযন্ত্র বাজাতে জানেন।

নির্মাতারা ২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ‘মাইকেল’ এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেন। ট্রেইলারটি দর্শকদের কাছে বেশ সমাদৃত হয় এবং ইউটিউবে ৪ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে। ডকু-ড্রামা চলচ্চিত্র ‘মাইকেল’ বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের গল্প তুলে ধরেছে। যাকে ‘কিং অফ পপ’ বলা হতো। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অন্তোয়ান ফুকা এবং লিখেছেন জন লোগান। জাফর জ্যাকশন ছাড়াও, এই চলচ্চিত্রে নিয়া লং, কোলম্যান ডোমিঙ্গো এবং জুলিয়ানো ভালদী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 26, 2026









