Home OTT ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এর ট্রেলার লঞ্চ, রহস্য-রোমাঞ্চে নতুন অভিযানের ইঙ্গিত

‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এর ট্রেলার লঞ্চ, রহস্য-রোমাঞ্চে নতুন অভিযানের ইঙ্গিত

14
0

রহস্য, রোমাঞ্চ ও হাসির মিশেলে জনপ্রিয় ‘দ্য একেন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হয়ে গেল বুধবার, ৭ অক্টোবর। কলকাতার অ্যাক্রোপলিস মলের অ্যাট্রিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও নির্মাতারা। অনুষ্ঠানে ছবির ট্রেলার উন্মোচন করেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে তাঁদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ট্রেলার লঞ্চের আসর।

WhatsApp Image 2026 10 08 at 1.00.11 PM

নতুন ছবিতে ফের দর্শকদের সামনে আসতে চলেছে একেনবাবুর স্বভাবসিদ্ধ বুদ্ধি, মজার তদন্ত এবং রহস্যের জটিল সমীকরণ। নাম থেকেই স্পষ্ট, এবারের গল্পের পটভূমিতে রয়েছে কেরালা। ট্রেলারে রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি একেনবাবুর চরিত্রের পরিচিত রসিকতারও আভাস মিলেছে, যা দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়েছে। অনুষ্ঠানে ছবির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পরিচালক ও অভিনেতারা। নতুন গল্প, নতুন লোকেশন এবং পরিচিত চরিত্রদের নিয়ে এবারের অভিযান যে দর্শকদের জন্য অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে, ট্রেলার লঞ্চের আবহেই তার ইঙ্গিত মিলেছে।

WhatsApp Image 2026 10 08 at 1.00.10 PM

হইচই স্টুডিওস-এর উদ্যোগে আসা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর এবার বড় পর্দায় একেনবাবুর নতুন রহস্য-সমাধানের অপেক্ষায় দর্শকরা।

Tollyworld। Edited by: Priti Karmakar

Oct 08, 2026