কপিল ভক্ত এবং দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর প্রেমীদের জন্য রয়েছে নতুন চমক। কারণ কপিল শর্মা শো ফিরে আসতে চলেছে সিজন ৪ নিয়ে। গত ৩ ডিসেম্বর নির্মাতারা ঘোষণার টিজার লঞ্চ করেছেন। আগামী করি ডিসেম্বর থেকে আবারও শুরু হবে দা গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৪। কপিল শর্মা শো এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে টিজারটি প্রকাশ করা হয়েছে , যেখানে দেখা যাচ্ছে হাস্যকর জুটি কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদাকে বিমানবন্দরে পুলিশ অফিসারের পোশাকে। পরবর্তী ভিডিওতে অর্চনা পুরান সিং-এর একটি ঝলক, সুনীল গ্রোভার এবং নভজ্যোৎ সিং সিধু-কে দেখানো হয়েছে। বিচারক হিসেবে অর্চনা এবং সিধু একসাথে থাকবে এটি নিশ্চিত করা যাচ্ছে টিজারটি দেখে। ডেজার্ট এর ক্যাপশনে লেখা ছিল “হামনে সোচা এক “সেভ দ্য ডেট” হাম ভি ভেজ দে।”
আগামী ২০ ডিসেম্বর থেকে সম্প্রচারিত হবে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। এটি দেখা যাবে নেটফ্লিক্স-এ। তারিখ প্রকাশ করার সাথে সাথেই বিভিন্ন মন্তব্য সামনে আসছে। একজন ভক্ত লিখেছেন “সুনীল গ্রোভার সিধুজী’র পোশাক পরে শাহরুখ খানের নকল করছেন।” আবার একজন লিখেছেন “খুব উত্তেজিত , কপিল শর্মার জন্য আর অপেক্ষা করতে পারছি না”।
শোনা যাচ্ছে, কপিল শর্মা শো তে অতিথিদের তালিকায় রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী খেলোয়াড়রাও। ৯ জন মহিলা বিশ্বকাপজয়ী খেলোয়াড় অর্থাৎ হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, রাধা যাদব ,রেনুকা ঠাকুর, প্রতিকা রওয়াল, হার্লিন দেওল, জেমিমা রড্রিগজ ও শেফালী ভার্মা কে আমন্ত্রণ জানিয়েছেন কৌতুক অভিনেতা।









