অরিজিৎ কে বদলে রাহাত ফাতেহ আলী খান
সালমান খানের সাথে অরিজিৎ সিং এর বিতর্কের কথা প্রায় সকলেরই জানা। বলিউডের ভাইজান সালমান খানের সিনেমা থেকেও বাদ দেওয়া হতো অরিজিৎ সিং এর গান। বেশ কয়েক বছর ধরে শোনা যায় সালমান তার সিনেমাগুলি থেকে সরিয়ে দিয়েছেন অরিজিতের গান। যার মধ্যে ছিল “কিক”, “বজরাঙ্গি ভাইজান” এবং “সুলতান” সিনেমাগুলি। সব থেকে বেশি আলোচিত হয়েছিল “সুলতান” সিনেমাটির “জগ ঘুমেইয়া” গানটি। এই গানটি নাকি অরিজিৎ সিং গাওয়া সত্ত্বেও সেটি সরিয়ে “রাহাত ফাতেহ আলী খান”কে দিয়ে আবার গাওয়ানো হয়।
বিতর্কের শুরু
সালমান খান একটি বিতর্কিত চরিত্র চিরকালই। তিনি যেমন অনেকের কেরিয়ার তৈরি করেছেন তেমনি অনেকের কেরিয়ার নষ্টও করেছেন। অরিজিৎ সিং এর সাথে সালমান খানের মনোমালিন্য ২০১৪ সাল থেকে। স্টার গিল্ড অ্যাওয়ার্ডসের মঞ্চে অরিজিত সিং তখন তার “তুম হি হো” গানটির জন্য পুরস্কার নিতে মঞ্চে উঠছিলেন। রাতারাতি খ্যাতিলাভ করেছিল গানটি তাই একটানা শো করার কারণে সেদিন ক্লান্ত ছিলেন তিনি। স্টার গিল্ড অ্যাওয়ার্ড শো এর সঞ্চালকদের মধ্যে একজন ছিলেন সালমান খানও। তিনি অরিজিৎ সিং কে রসিকতা করে জিজ্ঞেস করেন “ঘুমিয়ে পড়েছিলে ?” অরিজিৎ সিং তখন হেসে উত্তর দিয়েছিলেন ” আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন ।” উপস্থিত বাকি সকলে এই উত্তর শুনে হেসে উঠলেও , সালমান খান ঠিকভাবে নেননি কথাটি। তার এটি অপমানজনক মনে হয়েছিল।
ক্ষমা চান অরিজিৎ সিং
২০১৬ সালে অরিজিৎ সিং সমাজমাধ্যমে একটি পোস্ট করেন যেখানে তিনি সালমান খানের কাছে ক্ষমা চেয়ে লেখেন সালমান খানকে অপমান করার কোন উদ্দেশ্য তার ছিল না। তিনি যেন তাকে ক্ষমা করে দেন। অরিজিতের এই অনুরোধ সত্বেও মনোমালিন্য ঠিক হয়নি তাদের , দুজনের কেউই এই বিষয় নিয়ে তারপর প্রকাশ্যে আসেননি।
সালমান খানের স্বীকারোক্তি
সম্প্রতি “বিগ বস ১৯” এর মঞ্চে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন ভাইজান। সেখানে তিনি স্বীকার করেন ভুল বোঝাবুঝিটা তার দিক থেকেই হয়েছিল । সালমান খান বলেন “অরিজিত এবং আমি খুব ভালো বন্ধু। ওর সঙ্গে সমস্যাটা আমার তরফ থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গান ও গেয়েছে।”সালমানের সিনেমা টাইগার থ্রি তে গান গেয়েছেন অরিজিৎ সিং, এবং এখনো “গালওয়ান” এর জন্য একটি গান গাইছেন তিনি। জানান বলিউডের ভাইজান।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 05, 2026












