সম্প্রতি, প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। ফলে, শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। প্রয়াত গায়িকা আশা ভোঁসলের প্রতি সম্মান জানাতে ধর্ম প্রোডাকশন তাদের আসন্ন ছবি ‘চাঁদ মেরা দিল’ -এর টাইটেল ট্র্যাকের মুক্তি একদিন পিছিয়ে দিয়েছে। অনন্যা পান্ডে ও লক্ষ্য অভিনীত এই গানটি মূলত ১৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখন এটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। রবিবার একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, “যে ঐতিহ্য প্রজন্মকে প্রভাবিত করেছে, তাঁর প্রতি সম্মান জানাতে এবং কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা ‘চাঁদ মেরা দিল’ টাইটেল ট্র্যাকটির মুক্তি একদিন পিছিয়ে দিচ্ছি। আশা ভোঁসলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও স্মরণের নিদর্শনস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগীতের জগতে যাঁর চিরস্থায়ী প্রভাব প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

শ্রদ্ধা জানিয়েছেন একাধিক তারকা
বলিপাড়ার অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন গায়িকাকে। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর আজ সকালে নিজের সমাজ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে গায়িকাকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর কীর্তি স্মরণ করে তিনি লিখেছেন, “আজ আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি বললে কম বলা হবে। আশাজি ছিলেন সবার থেকে আলাদা। এমন এক কন্ঠ, যা শুধু একটি প্রজন্মকেই নয় বরং চলচ্চিত্র জগতের এক বিশাল পরিসরকে সংজ্ঞায়িত করেছে। আমি তাঁর কন্ঠ, তাঁর শিল্প, তাঁর ব্যক্তিত্বের একজন বিরাট ভক্ত ছিলাম এবং এখনও আছি।” এছাড়াও শাহরুখ খান লিখেছেন,”এমন এক প্রতিভা, যা অনেকের চেয়ে বেশি দিন টিকে থাকবে। তিনি সবসময় আমাকে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং আমি তাঁকে খুব মিস করবো। শান্তিতে থাকুন আশা জী…ভালোবাসি।” অন্যদিকে বলি তারকা অক্ষয় কুমারও গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, “আশা ভোঁসলে জীর মৃত্যুতে আমি যেই শূন্যতা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” এছাড়াও এআর রহমান, হেমা মালিনি এবং কাজল সহ আরো অনেকে এই কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানিয়েছেন।
সাত দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল আশা ভোঁসলের কর্মজীবন। এই সময় তিনি একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেন তিনি ভারতীয় সিনেমার কিছু প্রখ্যাত সরকার যেমন আর ডি বর্মন এবং বাপ্পি লাহিড়ীর সাথে কাজ করেছেন। বিভিন্ন বিখ্যাত বিখ্যাত গান তিনি উপহার দিয়েছেন, যা তাঁকে অমর করে রাখবে। প্রসঙ্গত, ১২ জুলাই ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গায়িকা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 12, 2026








