৬ – ৮ ফেব্রুয়ারি আসামের শিবসাগরে অনুষ্ঠিত হবে গুয়াহাটি, ব্রহ্মপুত্র সাহিত্য উৎসবের পরবর্তী সংস্করণ। যেখানে সাংস্কৃতিক আইকন ভূপেন হাজারিকা এবং জুবিন গর্গকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। উৎসবের পরিচালক এবং বিশিষ্ট লেখিকা রীতা চৌধুরী বলেন, এই সংস্করণটি সংগীত ,সাহিত্য এবং মানবতার চেতনা উদযাপন করে। শিল্পের ধরন এবং মানবিক আবেগের আত্মার সম্পর্ককে তুলে ধরে। তাঁর কথায় “ব্রহ্মপুত্র মানবতার জন্য আমাদের রূপক। এটি বিশাল অন্তর্ভুক্তিমূলক, কালজয়ী এবং সঙ্গীতময়।”
“আমাদের পাহাড় এবং নদীর ছন্দের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র সাহিত্য উৎসব কণ্ঠস্বরের মিলনস্থলে পরিণত হয় – ইতিবাচক চিন্তাভাবনার একটি মঞ্চ। এই বছর যখন আমরা ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি এবং জুবিন গর্গের শৈল্পিক উত্তরাধিকার কে সম্মান জানাচ্ছি তখন উৎসবটি মানবতার প্রতি এক নিবেদনে পরিণত হবে।” রীতা চৌধুরী বলেন।
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে জুবিন গর্গের মৃত্যু হয়। তিনি উত্তর পূর্বাঞ্চলের একটি উৎসবে পারফর্ম করতে সেখানে গিয়েছিলেন। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে এই উৎসবে। উৎসবটি 5 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বক্তাদের মধ্যে রয়েছেন কবি গীতিকার প্রভাব ভার্মা , লেখক মিত্র ফুকন , শিক্ষাবিদ বিজয়া ঠাকুর , বাংলাদেশী কবি শিমুল সালাউদ্দিন, কবি লোকশিল্পী খাজুর সিং ঠাকুর সহ অন্যান্যরা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 06, 2026









