দর্শকদের নিজের গানে মাতিয়ে রাখা দেবলীনা নন্দীর জীবনে হঠাৎ কি ঘটলো তা জানার জন্য উৎসুক তার অনুরাগীরা। কেন তিনি এই চূড়ান্ত পদক্ষেপ নিতে উদ্যত হলেন। নিজের জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিতেন দেবলীনা। তার জীবনের বিভিন্ন সুন্দর মুহূর্তের সাক্ষী তার অনুরাগীরা। সবকিছুই জানান দেয় তাঁর সমাজ মাধ্যম।
২০২৪ এ বিয়ে হয়েছিল দেবলীনা নন্দীর। স্বামীকে নিয়ে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন গায়িকা। তবে তার জীবনী যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা বোঝা যায়নি কোনদিনই। সম্প্রতি, লাইভে এসে তিনি তাঁর জীবনে তৈরি হওয়া সমস্যার কথা ভাগ করে নিয়েছেন গভীর রাতে। প্রথমে কর্মজীবন নিয়ে সমস্যার কথা বলতে শুরু করেন তিনি। তারপর জানান বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে সমস্যা শুরু হওয়া নিয়ে। বাপের বাড়ির লোকদের অর্থাৎ মাকে ছেড়ে দিতে হবে – এমনটাই শুনতে হয়েছে গায়িকাকে। দেবলীনা জানিয়েছেন বরাবরই তিনি সকলকে সাথে নিয়ে চলতে চেয়েছেন, তবে শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন। লাইভে তাকে বলতে শোনা যায়, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” পরদিনই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় দেবলীনার হাসপাতালে চিকিৎসাধীন একটি ছবি। যা দেখে গায়িকার অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। দেবলীনার বন্ধু সায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানান, দেবলীনা এখন ভালো আছেন।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 06, 2026









