Home Tollywood মুখোমুখি চিরঞ্জিত-প্রসেনজিৎ! 

মুখোমুখি চিরঞ্জিত-প্রসেনজিৎ! 

20
0

২৫ বছর পর আবারো পর্দায় মুখোমুখি চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কোথায় দেখতে পাবেন বাংলার দুই স্তম্ভ কে? 

আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে “বিজয়গড়ের হীরে” ছবিটি। সেখানেই এক ফ্রেমে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। চন্দ্রাশিস রায়ের ছবি বিজয়গড়ের হীরে। এই ছবিতেই চিরঞ্জিত গোয়েন্দা “কাকাবাবু” ওরফে প্রসেনজিতের ঊর্ধ্বতন অফিসার। এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে চিরঞ্জিত বলেছেন “আমিই কাকাবাবু কে রহস্যের কিনারা করতে ডেকে আনব। ছবিতে টুকরো টুকরো ভাবে ছড়িয়ে থাকবো। পর্দায় অনেকদিন পরে আমি আর প্রসেনজিৎ। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য থাকবে।” ২০২৫ এ একাধিক ছবি এবং সিরিজ মুক্তি পেয়েছে চিরঞ্জিত চক্রবর্তীর। তার মধ্যে “ধূমকেতু”, “হাটি হাটি পা পা” এর মতো ছবি এবং সিরিজ “রয়েল বেঙ্গল রহস্য” রয়েছে। একসাথে শুটিং করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে চিরঞ্জিত বলেন “দুই যুগ পরে দেখা। আর কোনো প্রতিযোগিতা নেই। এখন আমরা শুধুই গল্প। শুটিং শুরুর আগে মুম্বই পৌঁছে গেছিলাম। সেখানে বুম্বার বাড়িতে উঠি। কত আড্ডা , কত খাওয়াদাওয়া। তারপর একসঙ্গে হাম্পিতে গিয়ে শুটিং করি।”

AVvXsEj2phsjc5BWRYrcu3U1yv5dwN3xYN xOHmFEMB t gTyNCs9LaOkBOdlpm14YL NPfgsWBEoVcw9zi2R8mA5w1aLv7RR3EfWkpmuIJOdrYokwk6d5uMC96lGnEE6KA akpmgKPJf1oBv0eY41TxlagC2haxBojXB0R9d2EmnxeJN2gtb s4EN4YWj9BOcc=w454 h255

বিজয়গড়ের হীরে এর সাথে একই দিনে মুক্তি পাচ্ছে নিকষ ছায়া ২। এই সিরিজের আগের দুটি পর্বের পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে তৃতীয় পর্বটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এই সম্পর্কে অভিনেতা বলেন ” যারা ইতিমধ্যেই সিরিজের প্রচার-ঝলক দেখেছেন, তারা তৃতীয় পর্ব কে আরো ঝকঝকে বলেছেন।” অভিনেতার কথায় আগের দুটো পর্ব করার ফলে তিনি তৃতীয় পর্বে আরো সড়গড় ছিলেন এবং সায়ন্তনও দুটি পর্ব খতিয়ে দেখে তৃতীয় পর্বের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ফলে ,সিরিজের কাজ দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। শহরে কড়া শীত পড়ার আগেই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 13, 2026