Home Hollywood মায়ের গর্ভে নয় বরং টিউমারের ভেতর বেড়ে উঠেছিল ‘রিউ’ 

মায়ের গর্ভে নয় বরং টিউমারের ভেতর বেড়ে উঠেছিল ‘রিউ’ 

18
0

অসম্ভবকে সম্ভব করেই জন্ম নিল ক্যালিফোর্নিয়ার রিউ। মায়ের গর্ভে নয়, বরং জরায়ুর বাইরে টিউমারের ভেতর বেড়ে উঠেছিল সে। তার জন্মের কয়েকদিন আগেও রিউয়ের মা জানতেন না, তিনি অন্তসত্ত্বা। কি ঘটেছিল সুজে লোপেজ এবং অ্যান্ড্রু লোপেজের শিশুপুত্র রিউয়ের সাথে? 

ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের বাসিন্দা সুজে পেশায় একজন নার্স। ৪১ বছর বয়সী ওই তরুণী জানতেই পারেননি তিনি নয় মাসের অন্তঃসত্ত্ব। প্রথম থেকেই জরায়ুতে একাধিক সিস্টের সমস্যায় ভুগতেন ওই তরণী। অস্ত্রপচারও হয়েছে একাধিকবার। হঠাৎ করে পেট বড় হতে থাকে ওই তরুণীর। কিন্তু প্রথম থেকেই সিস্ট এর সমস্যা ভেবে তিনি এই বিষয়টি এড়িয়ে গেছেন। গর্ভাবস্থার অন্য কোন লক্ষণও ছিল না তার মধ্যে। তবে ওজন বেড়ে যায় প্রায় ১০ কেজি। শেষমেষ ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন আসল ঘটনা। লিভারের কাছে অ্যামনিওটিক থলিতে ছিল ভ্রূণটি। তাই বোঝা যায়নি অন্তঃসত্তর কথা। ঘটনায় স্তম্ভিত রিউয়ের বাবা  অ্যান্ড্রু লোপেজের কথায় “গোটা সময়টা জুড়ে আমি বাইরে থেকে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু ভেতরে ভেতরে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করছিলাম না। প্রতিমুহূর্তে ভয় হচ্ছিল, কারণ আমি জানতাম যে কোন সময় আমি আমার স্ত্রী বা সন্তানকে হারাতে পারি।” তবে এর কোনোটাই ঘটেনি তাঁর সাথে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ১৮ আগস্ট জন্ম নেয় ৩.৬ কেজি ওজনের রিউ। 

AVvXsEhZ5vqy qMBlEx SAVimacUdXvdz5zKq4uebPYssksJaAtO3FY3S SVTXwTZGsDV7Ta7Hzd1znF2XPb9j5rAkNlts8N9F2n DBXpzPmGEVT3H2gPmcdd8dcf1okw6SQTY0cayE4Ost NZnNowzACWvnYLqmacv1K RN vx5jN 8R64DUQhPxy0thLjBRw=w302 h301

মায়ের অজান্তেই, গর্ভের বাইরে একটু একটু করে বেড়ে উঠেছিল ছোট্ট রিউ। চিকিৎসার জগতে এমন ঘটনা খুবই বিরল। প্রতি ৩০ হাজারে হয়তো একটি ক্ষেত্রে এমন গর্ভাবস্থা দেখা যায়। এমতাবস্থায় জন্মানো শিশুর সুস্থ ভাবে বাঁচার সম্ভাবনা সারা বিশ্বে প্রতি ১০ লক্ষে মাত্র একটি। এমনই এক অসম্ভবকে সম্ভব করে জন্ম নিলো রিউ।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 13, 2026