Home OTT ব্লাডি মেরি হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া

ব্লাডি মেরি হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া

22
0

 নির্মাতারা প্রিয়াঙ্কা চোপড়ার জলদস্যু অ্যাডভেঞ্চার ছবি দ্য ব্লাফ, এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছেন বুধবার অর্থাৎ ১৪ জানুয়ারি ২০২৬। এবার পালা ওটিটিতে স্ক্রিনে আসার। ওটিটি তে কবে দেখা যাবে এই ছবি? ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স পরিচালিত এই সিনেমাটিতে কার্ল আরবানও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। জলদস্যু অ্যাডভেঞ্চার থ্রিলারে প্রিয়াঙ্কা চোপড়া ও কার্ল আরবান এর প্রথম লুক ৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছিল।

ট্রেলারে প্রিয়াঙ্কা চোপড়াকে এরসেল ব্লাডি মেরি বোর্ডের চরিত্রে দেখা যাচ্ছে। যিনি একজন শক্তিশালী জলদস্যু রানী , তিনি তার পরিবারকে রক্ষা করার জন্য লড়াই করছেন। বেঁচে থাকা, ক্ষমতার লড়াই এবং রোমাঞ্চকর অ্যাকশনের উপর আলোকপাত করে এই ছবিটি। এখনো পর্যন্ত, দ্য ব্ল্যাফের ট্রেলার ভিডিওটি ইউটিউবে ৫০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। ইউটিউবের লগলাইনে লেখা আছে,”রক্তে ভেজা বালি দিয়েই এটি শেষ হয় #TheBluffOnPrime, নতুন সিনেমা, ২৫ ফেব্রুয়ারি।” এই ছবিতে অভিনেতা অভিনেত্রীরা দর্শকের প্রশংসা পেয়েছে। একজন মন্তব্য করেছেন “প্রিয়াঙ্কা এখানে পরবর্তী স্তরে OMG” 

AVvXsEh5OL3A9DUdnMtlCm0g5oGyG3S4ZioXLeMD 0fuV9ku368IA6tytovMlyK uv17XdOCfAkzrrvHhukz76duPyN1mH XVU NfAz9bnNxGMMv CDk9kgNU4Q1VhiraVsa5Mxpvj2WJFhYXJZ7WRIVLZVQK tiAgby v0Xa92s4JnjV9Qo5fxYDwvn877w5rw=w393 h221

ট্রেলার সাথে সাথে নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ ও প্রকাশ করেছেন দর্শকরা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রাইম ভিডিওতে দ্য ব্লাফ দেখতে পারবেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং কার্ল আরবান ছাড়াও এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তেমুয়েরা মরিসান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি গ্রীন, জ্যাক মরিস, ডেভিড ফিল্ড এবং বেদান্তেন নাইডু। ছবিটি প্রযোজনা করেছেন দ্য রুশো ব্রাদার্স, মাইকেল ডিস্কো, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অ্যাঞ্জেলা রুশো অস্টট এবং অন্যান্যরা।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 15, 2026