কল্কির প্রথম পর্বে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তবে এবার আর দীপিকা নন! কে থাকছেন তবে কল্কি ২ তে?
প্রভাস অভিনীত বহু চর্চিত মুভি কল্কি। তবে এর সিক্যুয়েল নিয়ে নতুন করে জল্পনার শুরু হয়েছে। এইবার সিক্যুয়েলে দীপিকাকে দেখা যাবে না সেকথা ইতিমধ্যেই স্পষ্ট। সূত্রের খবর অনুযায়ী নতুন অভিনেত্রীর সন্ধানে ছবির নির্মাতারা। তবে এবার কোন অভিনেত্রী থাকছেন দীপিকার পরিবর্তে? এই নিয়েও শুরু হয়েছে বিস্তর জল্পনা। উঠে আসছে দক্ষিণী ছবির জনপ্রিয় মুখ সাই পল্লবীর নাম। ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী একাধিক অভিনেত্রীর নাম আসছিল কল্কি ২ এর প্রধান চরিত্রের জন্য। তবে সেই তালিকায় এগিয়ে সাই পল্লবী।

কল্কির প্রথম পর্ব অর্থাৎ ২৮৯৮ এডি মুক্তি পাওয়ার পর থেকেই পরবর্তী কাহিনী ও চরিত্র নিয়ে আলোচনা ও কৌতুহল তুঙ্গে। প্রথম পর্বে দীপিকা পাড়ুকোন এর চরিত্রটি ছিল একটি মূল চরিত্র। তাই সেই জায়গায় বদল হবে জেনে এবং কোন মুখ দেখা যাবে তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভক্তমহলে। ৮ ঘণ্টা কাজের দাবিতে অনেক কাজ থেকেই বাদ পড়ছেন দীপিকা। তবে শোনা যাচ্ছে, সিক্যুয়েলে চরিত্রের ধরন কিছুটা বদলাতে পারে। এই নিয়ে বা সাই পল্লবী নাম নিয়ে নির্মাতারা কিছু ঘোষণা করেননি।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 29, 2026









