ব্রিটিশ গায়ক এবং প্রাক্তন ওয়ান ডিরেকশন তারকা জায়ন মালিক আনুষ্ঠানিকভাবে তার পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘কননাকোল’ ঘোষণা করেছেন। নিজের সমাজ মাধ্যমে তার নতুন অ্যালবামের কভার ছবি শেয়ার করেছেন গায়ক। ইনস্টাগ্রামে তার পোস্ট শেয়ার করে গায়ক লিখেছেন “আবারও সেই সময়, আমি ভাগ্যবান যে পঞ্চম স্টুডিও অ্যালবাম তৈরি করেছি… আমার নতুন অ্যালবাম ‘কননাকোল’ ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে।” তিনি আরও জানান “ডাই ফর মি শিরোনামের অ্যালবামের একটি নতুন ট্র্যাক শুক্রবার, ৬ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।” গায়ক অ্যালবামের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে ব্যক্তিগত গভীর প্রতিফলনও পেশ করেছেন। তিনি বলেন , “এটি এমন একটা শব্দ যা শব্দের অস্তিত্বের আগের সময়ের প্রতিধ্বনি ধারণ করে। আমি যখন থেকে নিজের সঙ্গীত তৈরি করতে শুরু করেছি , তখন থেকে অনুপ্রেরণার জন্য আমার ঐতিহ্যকে কাজে লাগিয়েছি। এই অ্যালবামটি সেই বোধগম্যতার বিকাশ। আগের চেয়েও বেশি কিছু জানা , আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমি কোথায় যেতে চাই।” বিলবোর্ডের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কননাকোলের সংজ্ঞায়, কারো কণ্ঠস্বরের সাথে তাল মিলিয়ে শব্দ তৈরি করা। কিন্তু আমার কাছে এর অর্থ আরও গভীরে কোথাও লুকিয়ে আছে।”

গায়ক এই ঘোষণাটি প্রকাশ করার সাথে সাথে ভক্তরা শুভেচ্ছা জানাতে এবং তাদের উত্তেজনা ভাগ করে নিতে এগিয়ে আসেন। অনুরাগীদের একজনের কথায় ‘কন্নাকল’ শব্দটি একটি ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় শিল্পকে বোঝাই যা জটিল বাদ্যযন্ত্রের ধরন প্রকাশ করার জন্য ছন্দবদ্ধ কণ্ঠস্বর ব্যবহার করে। জয়ান মলিক যদিও ভারতীয় নন, তবে দীর্ঘদিন ধরেই তার দক্ষিণ এশীয় শিকড় এবং পাকিস্তানি ঐতিহ্যকে স্বীকার করেছেন। প্রায়শই ভারতীয় সংগীত, বলিউড চলচ্চিত্র এবং সংস্কৃতির প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন। বছরের পর বছর ধরে তিনি মাঝে মাঝে তার কাজে হিন্দি এবং উর্দু উপাদান অন্তর্ভুক্ত করেছেন। এক বিবৃতিতে গায়ক বলেন,”অ্যালবাম শিল্পে তুষার চিতাবাঘ, যা দক্ষিণ এশিয়ার একটি গভীর প্রতীক, তা প্রদর্শন করে যে তার ঐতিহ্য রেকর্ডটিকে কতটা গভীরভাবে অনুপ্রাণিত করেছে।” ২০২৪ সালে প্রকাশিত ‘রুম আন্ডার দ্য স্টেয়ার্স’ এর প্রায় দুই বছর পর জয়ান মালিকের এই নতুন অ্যালবাম ‘কননাকোল’ আসতে চলেছে।

Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 06, 2026









