Home Bollywood নতুন করে জীবন শুরু রিয়া চক্রবর্তীর! সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর...

নতুন করে জীবন শুরু রিয়া চক্রবর্তীর! সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর কেটে গিয়েছে অনেক সময় – বদলেছে অনেক কিছু।

11
0

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকটা সময়। বদলে গিয়েছে অনেক কিছু। সেই সময় রিয়া চক্রবর্তীকে সহ্য করতে হয়েছে শারীরিক ও মানসিক চাপ। নানাভাবে বিতর্কে জড়িয়েছেন রিয়া। তবে এবার নতুন করে জীবন শুরু করার পালা। সাত বছর পর মুখ খুললেন নিজেই। তবে কি নতুন কোন জীবনসঙ্গী খুঁজে পেলেন?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে রিয়া চক্রবর্তীকে নানা বিতর্ক, ট্রোলিং, আইনি জটিলতা এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কার যত ওলটপালট হয়ে গিয়েছিল রিয়ার জীবন। সুশান্তের মৃত্যুর পর রিয়াকে ঘিরে তীব্র সমালোচনা ও জনরোষ তৈরি হয়েছিল। তার কেরিয়ার ও ব্যক্তিগত জীবন থেমে গিয়েছিল একপ্রকার। অবশেষে এত বছর পর নিজের নতুন জীবন শুরু নিয়ে মুখ খুললেন রিয়া। এক সাক্ষাৎকারে রিয়া স্পষ্ট জানিয়েছেন তিনি আবার নতুনভাবে জীবন শুরু করতে চান, এবং এখনো ভালবাসায় বিশ্বাস করেন।

image 18

সাক্ষাৎকারে রিয়া বলেন ,”আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। জীবনে অনেক খারাপ সময় গেছে কিন্তু তাতে আমার প্রেমের ওপর বিশ্বাস নষ্ট হয়নি। সেই সময় রিয়াকে ঘিরে এত সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল যে, তার মনে হয়েছিল যেন জীবন থেমে গিয়েছে। সেই কঠিন সময়ের কথা মনে করে রিয়া বলেন , “একটা সময় ছিল যখন প্রায় কেউই আমার সঙ্গে কাজ করতে চাইছিল না।” এর সাথে তিনি স্বীকার করেছেন , কিছু মানুষ তখনও তার সাথে, তার পাশে দাঁড়িয়ে ছিলেন। রিয়া জানান , “যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখন কিছু মানুষ আমার পাশে ছিল। তাদের সমর্থনই আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দিয়েছে।” রিয়ার মতে তাদের সহায়তা এবং সমর্থনই রিয়াকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। রিয়া বলেন, “অতীত আমাকে ভেঙ্গেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে আরো শক্ত করে তুলেছে।” আমি জানিয়েছেন তিনি অতীতের বিতর্কে আর আটকে থাকতে চান না। এবার তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চান এবং নতুন করে জীবন শুরু করতে চান। সময়ের সাথে সাথে রিয়া তার কাজেও ফিরছেন। নেটফ্লিক্স এর আসন্ন সিরিজ ফ্যামিলি বিজনেস এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রিয়া। হতে পারে এটাই তার সব থেকে বড় কামব্যাক। রিয়ার কথায়, “জীবন থেমে থাকে না। কষ্ট থাকলেও সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায়।” অতীতের আঘাত, সামাজিক চাপ ও মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন এবং সামনে এগিয়ে যেতে চাইছেন। প্রয়োজনে থেরাপিও করিয়েছেন রিয়া।

image 20

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 08, 2026