২০২৩ সালের কোহরা এর বহু প্রতীক্ষিত দ্বিতীয় সিজন ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নেটফ্লিক্সে আসতে চলেছে। এই সিরিজের প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ সোবতি, মোনা সিং এবং রণবিজয় সিং। অমর পাল গারুন্ডির ভূমিকায় অভিনয় করবেন বরুণ সোবতি। যিনি কমান্ডিং অফিসার হিসেবে একটি নতুন অধ্যায় শুরু করবেন। অন্যদিকে, মোনা সিং সাব-ইন্সপেক্টর ধনবন্ত কৌরের ভূমিকায় অভিনয় করবেন।

মুক্তির সময়
সমস্ত দর্শক দুপুর ১.৩০ থেকে নেটফ্লিক্সে কোহরা টু স্ট্রিম করতে পারবেন। প্রথম সিজনটি ইতিমধ্যেই নেটফ্লিকসে ছয়টি পর্বের সাথে স্ট্রিমিং করা হয়েছে।
কোন কোন ভাষায় দেখা যাবে
ক্রাইম থ্রিলার শো কোহরা ২ , ভক্তরা দেখতে পাবেন হিন্দি ,পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং ইংরেজি সহ একাধিক ভাষায়।
কোহরা ২ এর কাস্ট
প্রধান অভিনেতা হিসেবে বরুন সোবতি, মোনা সিং এবং রনবিজয় সিং ছাড়াও রয়েছেন পূজা ভামরাহ, অনুরাগ আরোরা এবং প্রয়াক মেহতা।

কোহরা ২ একটি ক্রাইম থ্রিলার শো। এই গল্পটি একজন মহিলার হত্যার গল্প নিয়ে তৈরি যাকে তার ভাইয়ের গোলাঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্বামী সহ বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আবির্ভূত হওয়ার সাথে সাথে দুই পুলিশ কর্মকর্তা উদ্ঘাটনের চেষ্টা করেন। ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেন নির্মাতারা। কোহরা ২ পরিচালনা করেছেন সুদীপ শর্মা এবং ফয়সাল রহমান। এটি রচনা করেছেন গঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া এবং সুদীপ শর্মা। এর প্রযোজনা করেছেন সৌরভ মালহোত্রা, সুদীপ শর্মা, মনোজ মিত্র এবং টিনা থারওয়ানি।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 12 , 2026









