Home OTT ওটিটি-তে কে কে ?

ওটিটি-তে কে কে ?

9
0

বেশ কয়েকদিন ধরেই থ্রিলার থেকে প্রেম , সব স্বাদের ছবিই রয়েছে ওটিটি জুড়ে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে কেনেডি , কোহরা ২ , দ্য ব্লাফ এর মত ছবিগুলি। যেগুলি ভালই সাড়া ফেলেছে বক্স অফিসে। তবে এর পরবর্তীতেও থাকছে বেশ কিছু বহুল প্রতীক্ষিত ছবি। কি কি থাকছে –

১. অ্যাকিউসড – অনুভূতি কাশ্যপ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ছবি অ্যাকিউসড নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। এই ছবিতে এক নারীর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা ও প্রতিভা রান্টা। ছবিটি ২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

image 115

২. আবার প্রলয় ২ – রাজ চক্রবর্তী পরিচালিত প্রলয় সাড়া ফেলেছিল বিনোদন জগতে। এরপরেই সিরিজ রূপে এসেছিল আবার প্রলয়। তবে এর দ্বিতীয় সিজন মুক্তি নিয়ে জল্পনা ছিল বহুদিন ধরেই। অবশেষে ২৭ ফেব্রুয়ারি জি ফাইভ বাংলায় আসছে দ্বিতীয় সিজন আবার প্রলয় ২।

image 117

৩. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার – লিওনার্দো ডিক্যাপ্রিয়ো অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অনেক আগেই। এবার এই অ্যাকশন থ্রিলার ওটিটিতে অর্থাৎ জিয়ো হটস্টারে মুক্তি পেতে চলেছে ২৭ ফেব্রুয়ারি।

image 118

৪. রোসলিন – ১৭ বছরের এক কিশোরীকে ঘিরে তৈরি এই ছবিতে দেখা যাবে, ওই কিশোরী স্বপ্নে দেখে, এক সবুজ রঙের চোখ ওয়ালা ব্যক্তি তাঁকে ধাওয়া করছে। এবং পরে সেই ব্যক্তির মতোই একজন কিশোরীর বাড়িতে এসে হাজির হয়। এই ছবি মুক্তি পাচ্ছে ২৭ ফেব্রুয়ারি জিয়ো হটস্টারে।

image 120

এছাড়াও, ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ব্রিজারটন সিজন ৪ এর দ্বিতীয় ভাগ, এবং ইক্কিস। প্রয়াত ধর্মেন্দ্রর শেষ ছবি ইক্কিস। ফলে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ঘিরে উত্তেজনা রয়েছে দর্শক মহলে। এটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 26 , 2026