Home Bollywood বিয়ের পর নবদম্পতির আবেগঘন পোস্ট!

বিয়ের পর নবদম্পতির আবেগঘন পোস্ট!

7
0

অবশেষে, অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি পর্দার ‘ডিয়ার কমরেড’ এখন বাস্তবেও একে অপরের জীবনসঙ্গী। বহুদিনের জল্পনা কাটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন ‘গীতা গোবিন্দম’ জুটি। বিয়ের পর যুগলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন নিজেদের সমাজ মাধ্যমে। একদিকে রশ্মিকা মন্দনা নিজের স্বামী হিসেবে সকলের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন বিজয় দেবরকোন্ডাকে, অন্যদিকে নিজের প্রিয় বন্ধুকে স্ত্রী করে তুলেছেন বলে জানিয়েছেন বিজয় দেবরকোন্ডা।

image 129

উদয়পুরের আইটিসি মেমেন্টোসে তারকা জুটির বিবাহ বন্ধনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে গতকাল। বিয়ের ছবিগুলি নিজেদের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন যুগলে, যেগুলি লক্ষ লক্ষ প্রতিক্রিয়া পেয়েছে। অনুরাগীদের ভালোবাসায় ভরে উঠেছে সমাজ মাধ্যম। বিয়ের অনুষ্ঠানের ছবিগুলি পোস্ট করে রশ্মিকা লিখেছেন , “হায় আমার প্রিয়জন, এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী! মিঃ বিজয় দেবরকোন্ডা। সেই মানুষটি যিনি আমাকে সত্যিকারের ভালবাসা কেমন তা শিখিয়েছিলেন। সেই মানুষটি যিনি আমাকে দেখিয়েছিলেন যে শান্তিতে থাকা কেমন। যে মানুষটি আমাকে প্রতিদিন বলতেন যে বড় স্বপ্ন দেখা একেবারেই ঠিক আছে এবং ক্রমাগত আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, আমি আমার কল্পনার চেয়েও অনেক বেশি অর্জন করতে সক্ষম। যে মানুষটা আমাকে কখনো এমন ভাবে নাচতে বাধা দেয়নি, যেন কেউ দেখছে না। যে মানুষটা আমাকে দেখিয়েছে যে বন্ধুদের সাথে ভ্রমন করা সর্বকালের সেরা জিনিস এবং বিশ্বাস করো আমি এই মানুষটার উপর একটা বই লিখতে পারি! আমি সেই নারী হয়েছি যার স্বপ্ন আমি সব সময় দেখতাম। কারণ তুমি তাকে আজ এই অবস্থায় এনেছ। আমি সত্যিই ধন্য। ভিজ্জু, তোমার প্রতি আমার অনুভূতি বর্ণনা করার জন্য আমার কাছে সব সময় শব্দের অভাব, আমি সবসময় তোমাকে এটা বলেছি। কিন্তু হঠাৎ করেই আমার সমস্ত অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ, আনন্দ, জীবন নিজেই এখন অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। কারণ আমি তোমাকে সব কিছুর সাক্ষী হতে এবং এর সবচেয়ে বড় অংশ হতে দেখেছি। তোমার স্ত্রী হতে , তোমার স্ত্রী হিসেবে পরিচিত হতে আমি খুবই উত্তেজিত! এখন পুরো পার্টির সময়! চলো একসাথে সেরা জীবন কাটাই। আমি তোমাকে ভালোবাসি।” তাঁর এই আবেগঘন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে বিজয় দেবরকোন্ডাও তাঁর নববধূর জন্য একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন , “একদিন আমি তাকে মিস করেছি। তাকে এমন ভাবে মিস করেছি যে আমার মনে হয়েছিল, সে যদি পাশে থাকতো তবে আমার দিনটি আরো ভালো হতো। যেমন সে যদি আমার পাশে বসে থাকতো তবে আমার খাবারগুলি আরও স্বাস্থ্যকর হত। যেমন আমার ওয়ার্কআউটগুলি আরোও মজাদার হত এবং যদি সে আমার সাথে সেগুলি করত তবে শাস্তি কম হতো। যেমন আমার তাকে প্রয়োজন ছিল। অনুভূতি অনুভব করার জন্য, আমি যেখানেই থাকি না কেন। তাই, আমি আমার সেরা বন্ধুকে আমার স্ত্রী করে তুলেছি। ২৬.০২.২০২৬।”

রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্ডার সম্পর্ক প্রায় ৮ বছরের। ২০১৮ সালের ব্লকবাস্টার রোমান্টিক ছবি গীতা গোবিন্দম এর শুটিং সেটে তাঁদের আলাপ হয়। অবশেষে বহুল প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল।

Tollyworld। Edited by: Priti Karmakar

Feb 27 , 2026