অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় মুখ। এবার আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন তাঁর স্ত্রী সংগীতার? কেনো এমন সিদ্ধান্ত?
সম্প্রতি চেঙ্গালপাট্টুর জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন দাখিল করেছেন বিজয় থালাপতির স্ত্রী সঙ্গীতা। তাঁর দাবি , অভিনেতা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় সমাজ মাধ্যম। তবে এই বিষয়ে অভিনেতা আপাতত কোন কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার, ২ মার্চ বিজয় তার সমাজমাধ্যমে পুদুচেরির দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন, তামিল ভাষায় তিনি লিখেছেন, “তামিলনাড়ু এবং পুদুচেরিতে দ্বাদশ শ্রেণীর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী আমার প্রিয় ছোট ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা।” তিনি আরও লেখেন , “তোমরা সকলেই যারা আগামীকাল একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য প্রস্তুত। উদ্বেগ ছাড়াই , ভয় ছাড়াই এবং সাহসের সাথে এই পরীক্ষার মুখোমুখি হও। উচ্চশিক্ষায় সাফল্য অর্জনের জন্য অগ্রিম শুভেচ্ছা। কেবল ভালোই ঘটবে! জয় নিশ্চিত!” সময়সূচী অনুসারে টিএন এইচএসই +২ পরীক্ষা ২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তামিলনাড়ুর জনগণ আগামী মাসগুলিতে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই রাজ্যবাসীকে হতবাক করে বিখ্যাত চলচ্চিত্র তারকার সাথে নিজের বিবাহ বিচ্ছেদের আবেদন করেন স্ত্রী সংগীতা। তাঁর অভিযোগ, ২০২১ সালের এপ্রিলে তিনি আবিষ্কার করেন যে বিজয় একজন মহিলা, সহ-অভিনেত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। তিনি বলেন , এই বিষয়টি তাঁকে গভীর মানসিক যন্ত্রণা দিয়েছে, যা বিশ্বাসঘাতকতা এবং বৈবাহিক বিশ্বাস লঙ্ঘনের সমান।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 02 , 2026









