কিংবদন্তি প্লে-ব্যাক গায়ক কুমার শানু জানিয়েছেন যে ‘জুরম’ ছবির, ১৯৯০ সালের আইকনিক গান যাব কোই বাত বিগড় যায়ে -এর প্রতি অবিরাম ভালোবাসা মুক্তির কয়েক দশক পরেও তার হৃদয়কে উষ্ণ করে তোলে। গায়ক তার সমাজমাধ্যমে শেয়ার করেছেন ৯০ এর দশকে গানটি গাওয়ার এবং তারপর ২০২৬ সালের এই ট্রাকটি সুর করার একটি ভিডিও। তার কথায় কিভাবে এই গানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে রয়ে গেছে। কুমার শানু ক্যাপশনে লিখেছেন, “দশক ধরে কেটে গেছে, কিন্তু এই সুরের প্রতি ভালোবাসা চিরকাল অম্লান। প্রতিটি প্রজন্ম এই গানে নিজেদের একটি অংশ খুঁজে পাচ্ছে দেখে আমার হৃদয় উষ্ণ হয়ে ওঠে।” তিনি আরো বলেন যে , এত বছর পরেও গানটিতে নিহিত সাহচার্য এবং সমর্থনের বার্তা শ্রোতাদের মনে অনুরনিত হচ্ছে। তিনি লিখেছেন, “এত বছর পরেও বার্তাটি একই রয়ে গেছে : জব কোই বাত বিগড় যায়ে জব কোই মুশকিল পড় যায়ে… তুম দেনা সাথ মেরা। আমার সাথে এই সঙ্গে যাত্রা এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ”।

জব কোই বাত বিগড় যায়ে – গানটি গেয়েছেন কুমার শানু এবং সাধনা সরগম। এটি বিনোদ খান্না এবং মীনাক্ষী শেশাদ্রির উপর নির্মিত। ট্র্যাকটি মহেশ ভাট পরিচালিত এবং তার ভাই মুকেশ ভাট প্রযোজিত ‘জুরম’ চলচ্চিত্রের। খেতে অভিনয় করেছেন বিনোদ খান্না, মীনাক্ষী শেশাদ্রি এবং সঙ্গীতা বিজলানি। এটি ১৯৮৭ সালের মুভি সামওয়ান টু ওয়াচ ওভার মি এর ওপর ভিত্তি করে তৈরি। কুমার শানু, তাঁর সুরেলা কন্ঠ এবং অসাধারণ পরিবেশনার জন্য পরিচিত। তিনি হিন্দি, বাংলা, নেপালি, মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি এবং ওড়িয়া সহ একাধিক ভাষায় গান রেকর্ড করেছেন। ১৯৯০ সালে আশিকির সাউন্ড ট্র্যাকের মাধ্যমে কুমার শানু ব্যাপক পরিচিত লাভ করেন। ১৯৯৩ সালে একদিনে ২৮ টি গান রেকর্ড করে কুমার শানু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। ভারতীয় সংগীতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ কুমার শানু কে ২০০৯ সালে পদ্মশ্রী প্রদান করা হয়।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 10, 2026









