Home Bollywood যে সকল সেলিব্রেটি তাদের বাড়ির সামনে গুলিবর্ষণ এর মুখোমুখি হয়েছেন!

যে সকল সেলিব্রেটি তাদের বাড়ির সামনে গুলিবর্ষণ এর মুখোমুখি হয়েছেন!

14
0

গত কয়েক মাসে বলিউড সেলিব্রেটিদের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। বিনোদন জগতে এমন একটি উদ্যোগ জনক ঘটনা ঘটেছে যেখানে প্রাণ নাশের হুমকি পাচ্ছেন বলি তারকারা। রিহানা এবং ড্রেক এর মত আন্তর্জাতিক আইকন থেকে শুরু করে সালমান খান এবং রোহিত শেঠির মতো বলিউড তারকারা এই হুমকির সম্মুখীন হয়েছেন। এই তালিকায় যাঁরা রয়েছেন –

image 56

রিহানা – লস অ্যাঞ্জেলেসে পপ তারকা রিহানার বাড়ির সামনে দশটি গলি চালানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ রিপোর্ট অনুসারে, প্রাসাদের গেটে একাধিক গুলি চালানো হয়েছে সংবাদ প্রতিবেদনে গুলির চিহ্নের ছবি দেখানো হয়েছে। যদিও আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। রিহানা ও তার তিন সন্তান নিরাপদে আছেন বলে জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

image 57

রোহিত শেঠি – বলিউড চলচ্চিত্র নির্মাতা রোহিত জেঠির জহুর বাসভবনের কাছে বলে শব্দ শোনা যায় বলে জানা গেছে যদিও কোন হাতা হাতের খবর পাওয়া যায়নি তবুও পুলিশ সন্দেহভাজনদের ধাওয়া করেছে। তবে পরিচালকের বাসভবনে গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে ধৃতরা পালিয়ে যায় বলে জানা গেছে।

image 62

এপি ধীলন – পাঞ্জাবি গায়ক এপি ধীলন কানাডায় ভ্যাংকুভার দ্বীপের বাসভবনে গুলি চালানোর খবর জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছিল। বলিউড তারকা সালমান খানের সাথে ধীলনের সম্পর্কের হুমকির সাথে এই ঘটনাটি জড়িত বলে অভিযোগ করা হয়েছে। গ্যাংস্টার রোহিত গোদারা এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে। কানাডিয়ান পুলিশ অন্টারিও থেকে অভিজিৎ কিংরা নামে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং দ্বিতীয় সন্দেহভাজনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

image 59

সালমান খান – বিভিন্ন সেলিব্রেটির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বলিউড সুপারস্টার সালমান খানের ঘটনা। অভিনেতা তার পরিবারের সাথে বাড়িতে ছিলেন, ঠিক তখনই বাইকে করে আসা দুই ব্যক্তি তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভোরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনাটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির সাথে ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হচ্ছে। যাঁরা পূর্বে অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছিল। হামলার পর সালমান খানের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এবং অভিনেতাকে বিশেষ সুরক্ষা ও দেওয়া হয়েছে।

image 61

কঙ্গনা রানাউত – ২০২০ সালের আগস্ট এ অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর মানালির বাড়ির কাছে গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সম্পর্কে তার মন্তব্যের পর, অভিনেত্রী ভয় দেখানোর চেষ্টার অভিযোগ করেন। তবে ঘটনার পরপরই পুলিশের প্রাথমিক তদন্তে এলাকায় গুলির কোন প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে সন্দেহভাজন গুলিবর্ষণটি আতশবাজি হতে পারে।

ড্রেক – ড্রেকের টরন্টো ম্যানশনে দুটি পৃথক ঘটনায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। ২০২৪ সালের সহকর্মী র‍্যাপার কেন্দ্রীক লামারের সাথে জনসমক্ষে বিতর্কের মধ্যে র‍্যাপার ম্যানশন এর বাইরে গুলি চালানোর ঘটনার পর তার নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ এবং গুরুতর আহত হওয়ার খবর প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে , সন্দেহভাজনরা র‍্যাপারের বাসভবনে গুলি চালিয়ে পালিয়ে যায়। এক সপ্তাহ পরে ড্রেকের সুরক্ষিত প্রাঙ্গণে একজন অনুপ্রবেশকারী প্রবেশ করার পর বাড়িতে গুলি চালানোর আরেকটি খবর পাওয়া যায়। ভাঙচুরের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তবে পুলিশ এর পূর্ববর্তী গুলি চালানোর ঘটনার সাথে কোন যোগসূত্র খুঁজে পাইনি।

image 64

গিপ্পি গ্রেওয়াল – কানাডার একজন পাঞ্জাবি অভিনেতা-গায়ক গিপ্পি গ্রেওয়ালও এই তালিকার অন্তর্ভুক্ত। তারকা তার পশ্চিম ভ্যাঙ্কুভারের বাড়ির বাইরে গুলি চালানোর কথা জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সদস্যরা দায় স্বীকার করে গিপ্পি গ্রেওয়ালকে সালমান খানের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করেছেন। এবং তারা দাবি করেছেন যে, পাঞ্জাবি তারকা সিধু মুশেওলার মৃত্যুর পর তিনি অতিরিক্ত আচরণ করেছেন। গ্যাংয়ের হুমকির পর কর্তৃপক্ষ অনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 10, 2026