Home Bollywood বাবাকে হারিয়ে সবার জন্য কি সতর্কবার্তা দিলেন অক্ষয় কুমার!

বাবাকে হারিয়ে সবার জন্য কি সতর্কবার্তা দিলেন অক্ষয় কুমার!

13
0

বলিউড তারকা অক্ষয় কুমার স্যার বাবা হরি ওম ভাটিয়া কে স্মরণ করে সবাইকে সতর্কবার্তা দিয়েছেন। অভিনেতার বাবা মারা গেছেন ২০০০ সালে। তাঁর বাবার মৃত্যুর কারণ ছিল প্রোস্টেট ক্যান্সার। সেই কারণে অভিনেতা জনগণকে বার্ষিক প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

সম্প্রতি, ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬ এ বক্তৃতা দিতে গিয়ে অক্ষয় কুমার ক্যান্সারে প্রয়াত বাবাকে হারানোর কথা খুলে বলেন। তার মতে এই ট্রাজেডির পেছনে সবচেয়ে বড় কারণ গুলির মধ্যে একটি ছিল ৫০ থেকে ৫৫ বছর বয়সের পরে পিএসএ অর্থাৎ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষার গুরুত্ব সম্পর্কে তার সচেতনতার অভাব। এই প্রসঙ্গে অভিনেতার বলেন, “আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বাবাকে হারিয়েছি। ৬৭ বছর বয়সে আমি তাঁকে হারিয়েছি। তিনি আমার কাছে সবকিছু ছিলেন এবং কেন? কারন আমি জানতাম না যে ৫০ থেকে ৫৫ বছর বয়সের পরে তাঁর পিএসএ পরীক্ষা করাতে হবে।” তিনি আরও জানান, “আমি আপনাদের সকলকে বলতে চাই , যারা শুনছেন। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না, যে প্রতিবছর প্রতিটি ব্যক্তির জন্য পিএসএ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার জীবন বাঁচাতে পারেন। আপনি কেবল আপনার জীবনই বাঁচাতে পারবেন না, বরং আপনি আপনার পুরো পরিবারের জীবন ও বাঁচাতে পারেন।”

image 92

পিএসএ পরীক্ষা আসলে কি?

প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন হল প্রোটিন যা প্রোস্টেটের কোষ দ্বারা তৈরি হয়। একটি পিএসএর রক্ত পরীক্ষা রক্তে আপনার সঞ্চালিত পিএসএর পরিমাণ পরিমাপ করে। এটি প্রোস্টেট গ্রন্থিতে ক্যান্সার সনাক্তকরণে সাহায্য করে।

অভিনেতাকে পরবর্তী সময়ে প্রিয়দর্শন পরিচালিত ভূত বাংলা ছবিতে দেখা যাবে। রাজপাল যাদবও অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটি ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর পাশাপাশি অক্ষয় কুমারকে রোহিত শেঠির গোলমাল ৫ এও দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 16, 2026