Home Tollywood “মা হতে চেয়েছি বরাবরই…” – বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই দ্বিতীয় বিয়ে সুস্মিতার

“মা হতে চেয়েছি বরাবরই…” – বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই দ্বিতীয় বিয়ে সুস্মিতার

22
0

পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সুস্মিতা। জগদ্ধাত্রী বা কৃষ্ণকলির মতো ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পার্শ্বচরিত্রে অভিনয় করেও গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছিলেন সুস্মিতা। তবে মঙ্গলবার হঠাৎই নিজের সমাজ মাধ্যমে বিয়ের খবর ভাগ করে নিলেন তিনি। সুস্মিতার এই পোস্টে শুভেচ্ছা বার্তা যেমন এসেছে তেমনি নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিক সঞ্চালক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছর জুলাই মাসে আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয় তাদের। এক সময় সব্যসাচীর ভাই সায়কের সঙ্গে কুটনি বৌদি হিসেবে ভাইরাল হলেও, বর্তমানে সেই সমীকরণও অতীত। বর্তমানে অভিনয় কমিয়ে নিজের ব্যবসা ও ব্লগিংয়ের উপর বেশি জোর দিচ্ছেন সুস্মিতা। অভিনেত্রী নিজেই তার ফেসবুক পোস্টে লিখেছেন, “মা হতে চেয়েছে বরাবরই…এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায় নি। ৩৬ বছর বয়সে এসে আর কোনো ভণিতা করতে চাই না। বিয়ে করলাম, তোমরা সবাই আশীর্বাদ করো।” এছাড়াও ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙ্গে পড়েছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম। সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরে জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনো আছে, তবে এবার আমরা একসাথে।” সুস্মিতার এই বিয়ে নিয়ে সায়ক তার ফেসবুকে লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন লাস্ট বিয়ে হয়। এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য wait করিস না। Btw congratulations Mrs Dey”।

image 105

সুস্মিতার বিয়ের পোস্টে শুভেচ্ছা বার্তা আসলেও নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, অভিনেত্রীর ছোট ভাইয়ের বিয়ে হয়েছে সম্প্রতি। সেই বিয়ের মেহেন্দি নকশার সঙ্গে বর্তমান পোষ্টের মেহেন্দির কোন মিল খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। কয়েক ঘন্টার ব্যবধানে মেহেন্দি বদলে যাওয়া বা ভেনিস হওয়া অসম্ভব। এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। ধারণা করা হচ্ছে, এটি কোন নতুন ভ্লগ বা ব্যাবসার প্রচারের কৌশল। তবে সবটাই সময়ের অপেক্ষা।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 19, 2026