Home Bollywood ধুরন্ধর ২ -এর ২০ দিনে বক্স অফিস কালেকশন কেমন ?

ধুরন্ধর ২ -এর ২০ দিনে বক্স অফিস কালেকশন কেমন ?

10
0

২০২৬ সালের ১৯শে মার্চ মুক্তিপ্রাপ্ত রণবীর সিংহের ধুরন্ধর: দ্য রিভেঞ্জ এখনো পর্যন্ত বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে। সিনেমাটির প্রথম সপ্তাহ আনতেই চিত্তাকর্ষক ব্যবসা হয় এবং পরবর্তী দিনগুলিতেও এটি রেকর্ড ভাঙ্গা আয় করে। বক্স অফিসে ২০ দিন চলার পর ধুরন্ধর ২ এর বিশ্বব্যাপী মোট সংগ্রহ প্রায় ১,৬৫০ কোটি রুপিতে পৌঁছেছে। এছাড়াও এর নেট ব্যবসা ১,১০০ কোটি রুপির দিকে এগিয়ে চলেছে। স্যাকনিল্ক-এর বাণিজ্য প্রতিবেদন অনুসারে, ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তির ২০তম দিনে অর্থাৎ তৃতীয় মঙ্গলবার ১৩,৫৫৪ টি শো থেকে ১০.১০ কোটি রুপি আয় করেছে। প্রতিদিনের সংগ্রহ –

প্রথম সপ্তাহ শেষে ‘ধুরন্ধর ২’ আয় করেছে ৬২৪.৪৭ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহের সংগ্রহে এই অঙ্কে যুক্ত হয়েছে আরও ২৬৩.৬৫ কোটি রুপি। এই মুহূর্তে সিনেমাটি ১,১৫০ কোটি রুপির মাইলফলকের দিকে এগিয়ে চলেছে।
দিন ০ (বুধবার): ৪৩.০০ কোটি টাকা
প্রথম দিন (প্রথম বৃহস্পতিবার): ১০২.৫ কোটি টাকা
দ্বিতীয় দিন (প্রথম শুক্রবার): ৮০.৭২ কোটি টাকা
তৃতীয় দিন (প্রথম শনিবার): ১১৩.০০ কোটি টাকা
চতুর্থ দিন (প্রথম রবিবার): ১১৪.৮৫ কোটি টাকা
৫ম দিন (১ম সোমবার): ৬৫.০০ কোটি টাকা
ষষ্ঠ দিন (প্রথম মঙ্গলবার): ৫৬.৬০ কোটি টাকা
সপ্তম দিন (প্রথম বুধবার): ৪৮.৭৫ কোটি টাকা
প্রথম সপ্তাহের সংগ্রহ: ৬২৪.৪৭ কোটি টাকা
৮ম দিন (২য় বৃহস্পতিবার): ৪৯.৭০ কোটি টাকা
৯ম দিন (২য় শুক্রবার): ৪১.৫৫ কোটি টাকা
১০ম দিন (২য় শনিবার): ৬২.৮৫ কোটি টাকা
১১তম দিন (২য় রবিবার): ৬৮.১০ কোটি টাকা
১২তম দিন (২য় সোমবার): ২৫.৩০ কোটি টাকা
১৩তম দিন (দ্বিতীয় মঙ্গলবার): ২৭.৭৫ কোটি টাকা
১৪তম দিন (২য় বুধবার): ২০.১০ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহের সংগ্রহ: ২৬৩.৬৫ কোটি টাকা
১৫তম দিন (তৃতীয় বৃহস্পতিবার): ১৭.৮০ কোটি টাকা
১৬তম দিন (তৃতীয় শুক্রবার): ২১.৫৫ কোটি টাকা
১৭তম দিন (তৃতীয় শনিবার): ২৫.৬৫ কোটি টাকা
১৯তম দিন (তৃতীয় সোমবার): ১০.০০ কোটি টাকা
২০তম দিন (তৃতীয় মঙ্গলবার): ১০.০০ কোটি টাকা
মোট: ১,০৩৩.৩৭ কোটি টাকা

image 9

ধুরন্ধর ২ – বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। বিভিন্ন ভাষায় ছবিটির বক্স অফিস সংগ্রহ – পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার ২০তম দিনে হিন্দি ভাষায় সিনেমাটি ১২,৫৩৪ টি শো থেকে ১৪% দর্শক উপস্থিতি সহ ৯.৫০ কোটি রুপি আয় করেছে। কন্নড় ভাষায় ১২৫টি স্ক্রিনিংয়ে ১৯% দর্শক উপস্থিতিসিসহ ০.০৮ কোটি রুপি আয় করেছে। এছাড়াও মালা আলম ভাষায় সিনেমাটি ৫২ টি শো থেকে ১৩% দর্শক উপস্থিতি সহ ০.০২ কোটি রুপি সংগ্রহ করেছে। তামিল এবং তেলেগু সংস্করণ গুলো আয় করেছে যথাক্রমে ০.১৫ কোটি টাকা , ৩২৭ টি শো থেকে এবং ০.৩৫ কোটি টাকা, ৫১৬ টি শো থেকে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 08, 2026