Home Television অস্কার ২০২৭ : আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নতুন নিয়ম আনল অ্যাকাডেমি

অস্কার ২০২৭ : আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নতুন নিয়ম আনল অ্যাকাডেমি

5
0

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (এএমপিএএস) ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য নতুন নিয়মাবলী চালু করেছে। যেটিতে বেশ কিছু বড় পরিবর্তন অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার, অ্যাকাডেমি তাদের নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের ঘোষণা দিয়েছে। যার মধ্যে অভিনেতাদের একটি বিভাগে একাধিক মনোনয়ন পাওয়ার অনুমতিও অন্তর্ভুক্ত। এছাড়াও, অ্যাকাডেমির জারি করা নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একটি দেশ সেরা আন্তর্জাতিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দুটি চলচ্চিত্র পাঠাতে পারবে। আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, অভিনয় বিভাগে অভিনেতারা এখন একই বিভাগের একাধিক অভিনয়ের জন্য মনোনীত হতে পারবেন। যদি উভয়ই অভিনয়ে শীর্ষ পাঁচ ভোটের মধ্যে থাকে, এছাড়াও শুধুমাত্র প্রকৃত ব্যক্তিদের সম্মতিতে করা এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ভূমিকাগুলিই বিবেচনা করা হবে।

image 2

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে একটি চলচ্চিত্রের যোগ্যতা অর্জনের জন্য অ্যাকাডেমি দুটি উপায় চালু করেছে। আনুষ্ঠানিক কমিটির মাধ্যমে কোন দেশ কর্তৃক নির্বাচিত হওয়া ছাড়াও এখন একটি অ-ইংরেজি চলচ্চিত্র কান, বার্লিন, ভেনিস, সানড্যান্স, টরন্টো এবং বুসানের মতো প্রধান আন্তর্জাতিক উৎসবে শীর্ষ পুরস্কার জিতেও যোগ্যতা অর্জন করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, পুরস্কারটি এখন থেকে দেশের পরিবর্তে সরাসরি চলচ্চিত্রটিকে দেওয়া হবে। পরিচালক অস্কার গ্রহণ করবেন এবং চলচ্চিত্রের নামের পাশাপাশি ট্রফিতে তাঁর নামও লেখা থাকবে।

অ্যাকাডেমি এখন চলচ্চিত্র নির্মাতাদের কাছে জানতে চাইতে পারে যে, তাদের চলচ্চিত্রে জেনারেটিভ এআই কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এর কতটুকু কাজ মানুষ করেছে। মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর ৯৯ তম আসর অনুষ্ঠিত হবে ১৪ মার্চ, ২০২৭ তারিখে। অস্কার ২০২৭ এর মনোনয়ন ঘোষণা করা হবে ২১ জানুয়ারি, ২০২৭ তারিখে।

Tollyworld। Edited by: Priti Karmakar

May 02, 2026