কমেডিয়ান সময় রায়না এবং ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া ওরফে বিয়ারবাইসেপস বিশ্ব হাসি দিবস উপলক্ষে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর একটি বিশেষ পর্বে একসঙ্গে উপস্থিত হতে চলেছেন। এই ঘোষণাটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ বিতর্কের পর এই প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ -এর চতুর্থ সিজন নেটফ্লিক্স এ ডিসেম্বরে ২০২৫ এ প্রিমিয়ার হয়েছিল এবং মার্চ ২০২৬ পর্যন্ত চলেছিল। এখন, সময় রায়না এবং রণবীর আল্লাহবাদিয়া অভিনীত একটি বিশেষ পর্ব শনিবার, ২ মে, ২০২৬-এ প্রচারিত হবে। পর্বটি শনিবার, রাত ৮ টায় নেটফ্লিক্সে স্ট্রিম করা হবে। এই ঘোষণা করে নেটফ্লিক্স ইন্ডিয়া লিখেছে, “বিশ্ব হাসি দিবসে হাসির দ্বিগুণ ডোজ। মস্তিভার্সে সময় রায়না ও রণবীর আল্লাহবাদিয়া। দেখুন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ২রা মে, রাত ৮টায়, শুধুমাত্র নেটফ্লিক্স এ।”

সম্প্রতি, সময় রায়না ইউটিউবে তার কামব্যাক স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’ আপলোড করেছেন। যেখানে তিনি ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ বিতর্ক ঘিরে কি ঘটেছিল এবং কিভাবে তিনি পরিস্থিতি সামলেছিলেন, সেই বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর এই স্ট্যান্ডআপ স্পেশালটি ৫৭ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ৯৫ লক্ষ ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে ৮৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
May 02, 2026






