র্যাপার উইজ খলিফা , যার আসল নাম ক্যামেরন জিব্রিল থমাজ। অবৈধভাবে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রোমানিয়ার কারাগারে পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে রোমানিয়ার কোষ্টিনেস্টিতে “বিচ প্লীজ” উৎসবের সময় উইথ খলিফার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা ছিল বলে অভিযোগ। মঞ্চে কিছু গাঁজা খেয়েছিলেন বলে অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। অনুষ্ঠানের পরেই র্যাপার একটি পোস্টে পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন যে , গাঁজা সেবন করে তিনি অসম্মান করতে চাননি। তিনি লিখেছেন “গতরাতের অনুষ্ঠানটি অসাধারণ ছিল মঞ্চে আলো জ্বালানোর মাধ্যমে আমি রোমানিয়া দেশের প্রতি কোন সম্মান করতে চাইনি। তারা খুব শ্রদ্ধাশীল ছিল এবং আমাকে যেতে দিয়েছে। আমি শীঘ্রই ফিরে আসব কিন্তু পরের বার কোনো বড় বাধা ছাড়াই।”
উইজ খলিফা একজন মার্কিন নাগরিক হওয়ায়, রোমানিয়ার কর্তৃপক্ষ তাকে প্রত্যার্পণের অনুরোধ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিপদজনক ওষুধ , অধিকার ছাড়াই রাখার অভিযোগে খলিফা কে দোষী সাব্যস্ত করার পর এখন পর্যন্ত আদালত তাকে সাজা দিয়েছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 02, 2026









