Home Music হঠাৎ অভিমান “আগুনপাখির” , বললেন “মরে যাওয়ার চেষ্টা করব” – কিন্তু কেনো...

হঠাৎ অভিমান “আগুনপাখির” , বললেন “মরে যাওয়ার চেষ্টা করব” – কিন্তু কেনো ? 

3
0

কয়েক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল “আগুনপাখি”  অর্থাৎ নচিকেতা চক্রবর্তীকে। হৃদযন্ত্রের সমস্যার কারণে দুটো স্টেন্টও বসেছে তাঁর। এখন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুস্থই আছেন। তবে হঠাৎ কেন এ কথা বললেন নচিকেতা ? 

AVvXsEgak9UToZfznZy4wKz1R7WebQ0bh9wiZ4LH0 l9PkWdQADiW4emgk5U2JQYjwE0B2Nr5cJXKGSjIQkdg9fQiv0PTEZgWIKar4pbGL13Odl NUNKly4V06 Hmre8S0lF4TsyLASdD7ioohyxYjmRc0wP1Jbyudm29ojxXOw5z7xEyBI7x6S6ooOOSReTuI0=w349 h302

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডাক্তারদের সাথে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গায়ক। কিন্তু সেই সময় রটে যায় তাঁর মৃত্যুর খবর। সেই কথায় অভিমান হওয়ায় নচিকেতা মৃত্যু নিয়ে তাঁর ভাবনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ক্ষোভ উগরে দেন। বারংবার মৃত্যুর মুখ থেকে ফিরে মন্দ লাগছে না তার। তিনি জানান ভুয়ো খবর রটালে, মৃত্যু ঘোষণা করলে, তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন। তিনি জানিয়েছেন জীবনে কতবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। কখনো বাইক থেকে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ায় কোমায় চলে গিয়েছিলেন, কখনো পাতালরেল টানেলে জলে ডুবতে ডুবতে, কখনো আবার ছোটবেলায় ক্ষুদিরামের মতো অভিনয় করতে গিয়ে গলায় ফাঁসির দড়ি দিয়ে, কখনো নকশাল আন্দোলন। বহুবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন নচিকেতা। তাঁর কথায় , “আমাকে তো আমার যা আয়ু তার থেকে বেশি বার মারা হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আপনারা মৃত্যু ঘোষণা করলে মরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের মনে রাখতে!” এই কথাগুলির মাধ্যমেই যেন ট্রোলারদের কিছু বোঝাতে চাইলেন গায়ক।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 06, 2026