বলিউডে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন এর সম্পর্কের কথা সবার জানা। বিভিন্ন বিতর্ক ও জল্পনা চলেছে এই নিয়ে। রানবির কাপুর যেমন একজন দুঃখ ও অভিনেতা তেমনি দক্ষ অভিনেত্রী হিসেবে দীপিকা পাডুকোনের নাম শীর্ষস্থানে থাকে। দুই দক্ষ শিল্পীর সম্পর্ক পরিণতি পাইনি। রণবীর কাপুর ঢুকিয়েছিলেন দীপিকাকে। কিন্তু কেনো? আসল কারণ সামনে এলো এবার!
রণবীর কাপুর একজন দক্ষ অভিনেতা। অভিনয় জীবনের দীর্ঘ এক দশকের মধ্যে দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে মাহিরা খান সহ একাধিক নাম জড়িয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের সাথে। তবে চর্যায় সব থেকে বেশি এসেছিলেন দীপিকা পাড়ুকোন। তাদের বিচ্ছেদ নিয়ে চর্চা, বিতর্ক এবং নানা রকম মন্তব্য ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়া জুড়ে। এবার সেই পুরনো ক্ষত নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।

২০০৭ সাল থেকে বন্ধুত্ব শুরু হয় রণবীর ও দীপিকার। পরে তাদের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় ২০০৮ সালের “বাচনা অ্যায় হাসিনো” ছবির সেটে। সেই সময় অভিযোগ ওঠে রণবীর কাপুর ঠকিয়েছেন দীপিকাকে। শোনা গেছিল , দীপিকার সাথে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী ক্যাটরিনার সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন “অ্যানিমেল” অভিনেতা। সেই সময় দীপিকা সরাসরি রণবীরের বিরুদ্ধে “সিরিয়াল চিটার” হওয়ার অভিযোগ এনেছিলেন। তবে এই নিয়ে এতদিন মুখ খোলেননি রণবীর কাপুর। অবশেষে, একটি বিখ্যাত ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভুল স্বীকার করলেন। অভিনেতার কথায় , “হ্যাঁ, আমি সম্পর্কে থাকাকালীন ঠকিয়েছি। সেটা ছিল আমার অপরিপক্কতা, অভিজ্ঞতার অভাব এবং প্রলোভনের কাছে আত্মসমর্পণ। আমি তখন যথেষ্ট দায়িত্বজ্ঞানহীন ছিলাম।” তিনি বলেন , “মানুষ বড় হলে বুঝতে পারে যে, সম্পর্কের মূল্য ঠিক কতটা। আপনি যখন কারো প্রতি দায়বদ্ধ থাকতে পারবেন না, তখন সম্পর্কে জড়ানোর কোন মানে হয় না। আমি এখন সেই সত্যটা উপলব্ধি করতে পারছি। সেই কারণেই এখন আর তাড়াহুড়ো করে কোন সম্পর্কে জড়াতে চাই না যতক্ষণ না কারো সঙ্গে সেই বিশেষ টান বা বিশ্বাস তৈরি হচ্ছে ততক্ষণ সম্পর্কের কোন মানে নেই।” বর্তমানে দুজনেই নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। অতীতের কথা নিয়ে দীপিকার সঙ্গেও অভিনেতার কোন তিক্ততা নেই এখন। দুজনেই এখন নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। দর্শকদের উপহার দিচ্ছেন “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি” বা “তামাশা”র মতো ছবি।

Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 21 , 2026









